• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

মালয়েশিয়ায় অভিযান, বাংলাদেশিসহ আটক ৯৩

অনলাইন ডেস্ক / / / ১১২ Time View
Update : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের আমপাং জায়ার তামান দাগাংয়ের পিকেএনএস অ্যাপার্টমেন্টে পুত্রজায়া অভিবাসন বিভাগের অভিযানে ৯৩ জন আটক হয়েছেন, যাদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে এই অভিযান চালানো হয়।

আটকদের মধ্যে চার মাস বয়সী শিশুও রয়েছে। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানানো না হলেও, আটকদের মধ্যে বাংলাদেশি, ইন্দোনেশিয়ান, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের নাগরিকরা রয়েছেন।

অভিবাসন বিভাগের প্রধান পরিচালক দাতো জাকারিয়া বিন শাবান শুক্রবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে এই অভিযান চালানো হয়। অভিযানে ১৮৯ জন প্রবাসীর কাগজপত্র যাচাই বাছাই করা হলে ৯৩ জনকে অবৈধভাবে বসবাসের জন্য আটক করা হয়। আটককৃতদের পরবর্তী তদন্তের জন্য ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

এই অভিযান মালয়েশিয়ার প্রবাসী জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে, কারণ দেশটিতে নিয়মিতভাবে অভিবাসন বিভাগের এমন অভিযানগুলো চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category