• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

মালয়েশিয়ায় বাংলাদেশিকে হত্যার অভিযোগে মিয়ানমারের ২ নাগরিক অভিযুক্ত

অনলাইন ডেস্ক / / / ১৯৬ Time View
Update : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিকে হত্যার অভিযোগে সান হটিক (২৮) ও খিন মং উইন (২২) নামে মিয়ানমারের দুই নাগরিককে অভিযুক্ত করেছেন মালয়েশিয়ার কেলানতাং রাজ্যের গুয়া মুসাং জেলা আদালত। বাংলাদেশি প্রবাসীর নাম মো. জাহাঙ্গীর আলম (৩০)।

বুধবার (১১ ডিসেম্বর) কেলানতাং রাজ্যের গুয়া মুসাং জেলা আদালতের বিচারক নিক মোহাম্মদের সামনে জাহাঙ্গীর আলমকে হত্যার অভিযোগ আসামিদের পড়ে শোনানো হয়।

অভিযোগপত্রে বলা হয়, গত ২৭ নভেম্বর রাত সাড়ে ১০টা থেকে ২৮ নভেম্বর রাত ৯টার দিকে গুয়া মুসাং জেলার কামপুং কুয়ালা তাহু, তানাহ টিংগি লোজিংয়ের একটি সবজি বাগানে মো. জাহাঙ্গীর আলমকে হত্যার দায়ে ম্যাজিস্ট্রেট কোর্টে মিয়ানমারের দুই ব্যক্তির বিরুদ্ধে যৌথভাবে হত্যার অভিযোগ আনা হয়েছিল।

তবে, এ সময় তাদের কাছ থেকে কোনো স্বীকারোক্তি নেয়া হয়নি; কেননা মামলাটি হাইকোর্টের আওতাধীন রয়েছে। আদালত শুনানি শেষে আসামিদের জামিনে মুক্তি না দিয়ে ময়নাতদন্তের প্রতিবেদন গ্রহণের প্রেক্ষিতে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন।

আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারার সঙ্গে একই অনুশাসনের ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। যেখানে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড বা কমপক্ষে ৩০ থেকে ৪০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category