• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০২ অভিবাসী আটক

অনলাইন ডেস্ক // / ১৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলানে ৩২ বাংলাদেশিসহ ১০২ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে বুধবার ভোর ৪টা পর্যন্ত প্রকল্প, বিনোদন কেন্দ্র, ব্যবসা প্রতিষ্ঠান এবং খাবারের দোকানসহ ১৮টি স্থানে অভিযান চালানো হয়।

বুধবার টিভি তিগার এক প্রতিবেদনে বলা হয়- ২৩ জুলাই রাজ্যের ১৮টি স্থানে অভিযান চালিয়ে অভিবাসীদের আটক করা হয়েছে।

বুধবার নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন ডিরেক্টর কেনিথ তান আই কিয়াং বলেছেন, পাসের অপব্যবহার এবং বৈধ পারমিট বা নথি না থাকার বিষয়ে অভিবাসন বিভাগে স্থানীয়দের পাঠানো অভিযোগ এবং প্রাথমিক তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মোট ১২৭ জনের কাগজপত্র পরীক্ষার পর এর মধ্য থেকে মোট ১০২ জন অভিবাসীকে আটক করা হয়।

যাদের বয়স ১৭ থেকে ৫৫ বছর। আটকদের মধ্যে বাংলাদেশি ৩২, ইন্দোনেশিয়ান ২৬, পাকিস্তানি ৫, মিয়ানমার ১, ভারতীয় ৫, চীনা নারী ১৫ এবং থাই নারী ৮।

কেনিথ ব্যাখ্যা করেছেন, অভিযানে আরও দেখা গেছে যে- এমন বিদেশি কর্মী রয়েছে যাদের কাছে কোনো শনাক্তকরণ নথি এবং বৈধ পাসপোর্ট নেই এবং কিছু অপব্যবহার অস্থায়ী কাজের ভিজিট পাস (পিএলকেস)। আটকদের বিষয়ে আরও তদন্তের জন্য তাদের লেংগেং ইমিগ্রেশন ডিপো, নেগেরি সেম্বিলানে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category