• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
সর্বশেষ
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানালেন শামীম শাহরিয়ার মানবতার সেবায় তিন দশকঃ আল মদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সেবামূলক কর্মসূচি উদযাপন এই চেয়ারে বসলে প্রতিমুহূর্তে আমি তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ৯৪ বিল পাস আগামী দুইদিন ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড়ের আভাস শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত

নতুন ভিসা চালু করল সংযুক্ত আরব আমিরাত

অনলাইন ডেস্ক / / / ৯৭ Time View
Update : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

৫৫ বছর বা তদূর্ধ্ব বয়সীদের জন্য ৫ বছর মেয়াদি রেসিডেন্সি ভিসা চালু করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) বিভাগ এ ভিসা চালু করেছে। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) এ সংক্রান্ত সরকারি আদেশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

আইসিপি বিভাগ জানিয়েছে, নতুন নিয়মে ৫৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবাসীরা সংযুক্ত আরব আমিরাতে রেসিডেন্সি ভিসার আবেদন করতে পারবেন। যারা এর আগেও সংযুক্ত আরব আমিরাতে ছিলেন ৫৫ বছর বয়স পূর্ণ হলে তারাও সেখানে থাকার জন্য ভিসার আবেদন করতে পারবেন।

এছাড়া সংযুক্ত আরব আমিরাত কিংবা তার বাইরের কোনো দেশে কমপক্ষে ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলে এ ভিসার আবেদন করা যাবে। এ ক্ষেত্রে ব্যক্তির কমপক্ষে ১ মিলিয়ন দিরহামের সম্পদ অথবা অর্থ থাকতে হবে। এর বাইরে মাসিক ২০ হাজার দিরহাম আয় (দুবাইয়ের হলে ১৫ হাজার দিরহাম) হলেও চলবে। ভিসার আবেদনের জন্য সর্বশেষ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে।

আইসিপি বিভাগ আরও জানিয়েছে, এই ভিসা হবে ৫ বছরের জন্য। ৫ বছর পর একজন সব শর্ত পূরণ সাপেক্ষে পুনরায় ভিসার আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট অথবা ইউএইআইসিপি স্মার্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ভিসার আবেদন করা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category