• শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সর্বশেষ
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানালেন শামীম শাহরিয়ার মানবতার সেবায় তিন দশকঃ আল মদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সেবামূলক কর্মসূচি উদযাপন এই চেয়ারে বসলে প্রতিমুহূর্তে আমি তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ৯৪ বিল পাস আগামী দুইদিন ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড়ের আভাস শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত

সময় শেষ বলেই নিজ নেতাকর্মীদের মুখে ‘ভুয়া’ শুনতে হয়: সাইফুল হক

অনলাইন ডেস্ক / / / ১২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

সরকার বিএনপি জামায়াতের নাশকতা হিসেবে দেখাতে চাইলেও যারা মারা গেছেন তাদের ৮৭ শতাংশ অরাজনৈতিক বলে দাবি করেছেন গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক।

তিনি বলেন, সরকার শেষ সময় পার করছে বলে ওবায়দুল কাদেরকে নিজের দলের ভুয়া ভুয়া শুনতে হয়। সরকারের ভাগ্য চিকন সুতোয় ঝুলছে। আইন শৃঙ্খলা বাহিনীর ওপর ভর করে টিকে আছে তারা। একদিনের জন্য পেশাদারী ভূমিকা পালন করলে সরকারের টিকে থাকার সুযোগ নেই।

বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আইন শৃঙ্খলাবাহিনীকে নিজেদের সন্তানের ওপর গুলি না চালানোর আহ্বান জানান এ নেতা।

সাইফুল হক বলেন, নিজ দেশের সন্তানদের ওপর কোনো সরকার নিজ দেশের বাহিনী দিয়ে আকাশ থেকে গুলি করে না। বিদায়ের শেষ দিনগুলো সরকার পার করছে। আন্দোলনে ছাত্রদের পাশাপাশি সমাজের সব শ্রেণিপেশার মানুষ নৈতিক সমর্থন দিচ্ছে। এসময় পদত্যাগের মধ্য দিয়ে সংকট সমাধানের উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category