• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

মক্কায় বিনামূল্যে লাগেজ রাখতে পারবেন ওমরা পালনকারীরা

অনলাইন ডেস্ক / / / ১০৫ Time View
Update : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

পবিত্র ওমরা পালনকারীরা মক্কার গ্র্যান্ড মসজিদ মসজিদে হারামের পাশে বিনামূল্যে লাগেজ সংরক্ষণ করতে পারবেন। এখন থেকে মসজিদে হারামের পুব দিকে মক্কা লাইব্রেরির কাছে এবং পশ্চিম দিকে ৬৪ নম্বর গেটের কাছে বিনামূল্যে লাগেজ সংরক্ষণ করা যাবে।

সম্প্রতি সৌদি আরবের গ্র্যান্ড মসজিদ কর্তৃপক্ষের বরাতে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সর্বোচ্চ সাত কেজি ওজনের ব্যাগ (বিচ্ছিন্ন জিনিস নয়) সংরক্ষণ করতে পারবেন ওমরা পালনকারীরা। সংরক্ষণাগারে রাখা ব্যাগে মূল্যবান জিনিসপত্র, নিষিদ্ধ পণ্য, খাবার ও ওষুধ সংরক্ষণ করা যাবে না।

ব্যাগ ফেরত নেয়ার জন্য একটি ক্লেইম টিকিট দেখাতে হবে। সর্বোচ্চ চার ঘণ্টা সংরক্ষণাগারে ব্যাগ রাখা যাবে। ভবিষ্যতে গ্র্যান্ড মসজিদের চারপাশের সব এলাকায় ব্যাগ রাখার ব্যবস্থা করার পরিকল্পনা করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ডিজিটাল হজ সেবা গেটওয়ে নুসুক অ্যাপর মাধ্যমে পারমিট দেখিয়ে এই সুবিধা গ্রহণ করতে পারবেন ওমরাহ পালনকারীরা। মক্কার পবিত্র দুই মসজিদে প্রবেশ করতে হলে নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট গ্রহণ বাধ্যতামূলক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category