• শনিবার, ০২ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন
সর্বশেষ
সিসিপিএ ৫০তম র‍্যাপিড দাবায় ফজলে নুর বাপ্পি চ্যাম্পিয়ন, মালেক রানার্স আপ হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতা রাজু – কারাগারে ৩ আসামি তালাক এর পর ৫ লিটার দুধে গোসল, আলোচনায় পরিমল চন্দ্র দাস কচুয়া থানা পুলিশের অভিযানে ৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রেমের বিয়ে, বাবার বাড়িতে নিয়ে শিকলে বেঁধে কিশোরীকে আটকে রাখার অভিযোগ কুমিল্লায় সিএনজি চালকদের সড়ক অবরোধ “জিবি নামক” চাঁদাবাজির বিরুদ্ধে ঢাকা ডিবি উওর পুলিশের অভিযানে একশ বিশ পিছ ইয়াবা উদ্ধার গ্রেফতার ৩ জন ইতালিতে ভাই হত্যাকাণ্ড, পরকীয়া ও অর্থ লেনদেনের জেরে পরিকল্পিত খুনের অভিযোগ কুমিল্লায় বাল্যবিবাহ বন্ধ করলেন এমপি, শিক্ষার দায়িত্ব নিলেন কিশোরীর নারায়ণগঞ্জ সর্বোচ্চ বাংলাদেশ ২৪ ঘন্টায় ৮৯ মিলিমিটার বৃষ্টি

আগামী দিনে রাষ্ট ক্ষমতায় গিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই : টিপু

স্টাফ রিপোর্টার / ৯৬ Time View
Update : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

আমাদের নেতা তারেক রহমান বলেছেন, আমরা মানুষের ভালোবাসা নিতে চাই। ভালোবাসা অর্জন করে মানুষের সমর্থন নিয়ে আগামী দিনে রাষ্ট ক্ষমতায় গিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই।

নাটোরের লালপুরে শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে উপজেলার কদিমচিলান ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে কদিমচিলান সেন্টার মাঠে এক সুধী সমাবেশে বিএনপি’র কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এসব কথা বলেন।

কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি চাঁদ আলী মন্ডলের সভাপতিত্বে সুধী সমাবেশে তিনি আরো বলেন, শেখ হাসিনার পেতাত্মারা বাংলাদেশের মাটিতে এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। কখনো সচিবালয়ে আগুন দিচ্ছে, কখনো আল্টিমেটাম দিচ্ছে, কখনো সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। ১৬ বছর ভোটার হীন সরকার গুম, খুন করে, মামলা – হামলা দিয়ে ক্ষমতায় থেকেছে। খালেদা জিয়া ও তারেক জিয়াকে হত্যার ষড়যন্ত্র করেছে। এখনো সেই ষড়যন্ত্র চলমান রয়েছে। আমরা বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার সৈনিক। বিগত আন্দোলনে বুলেট, মামলা হামলাকে ভয় পায় নাই। আগামীতেও দেশের বিরুদ্ধে, খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।

আগামী নির্বাচনে খালেদা জিয়া ও তারেক জিয়ার পক্ষে সমর্থন চেয়ে তিনি আরো বলেন, বেগম জিয়া চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন। আপনারা দোয়া করবেন তিনি ও তারেক জিয়া যেন দ্রুত দেশে ফিরে এসে দেশকে নেতৃত্ব দিতে পারেন। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে লালপুর ও বাগাতিপাড়া উপজেলাকে একটি মডেল এলাকায় হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, বিগত সময়ে আমি নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। এই মাটিতে আমার জন্ম, এই মাটিতেই আমার মৃত্যু হবে। আপনাদের জানাজাতেই আমি কবরে যেতে চাই।

এসময় উপস্থিত ছিলেন- নাটোর জেলা কৃষক দলের সাবেক সভাপতি বাবু রঞ্জিত সরকার, কদিমচিলান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ শফিউদ্দিন মাস্টার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র শরিফুল ইসলাম লেনিন, আব্দুলপুর সরকারি কলেজের সাবেক ভিপি আরিফুর রহমান আরিফ, গোপালপুর সিনিয়র যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই নান্নু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক টমি, উপজেলা জিয়া পরিষদের সভাপতি সাজেদুল ইসলাম হলুদ, লালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক বাচ্চু প্রমুখ।

এছাড়া স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category