• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সর্বশেষ
বন্দরটিলায় সাচী মালুম স্পোর্টিং ক্লাবের উন্মুক্ত মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন -পারভেজ এন্ড ব্রাদার্স,রানার্স আপ বন্দরটিলা ক্লাব -১ সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে ফের অপহরণের চেষ্টা ও ফোনে হুমকির অভিযোগ জশনে ঈদে মিলাদুন্নবী (সা:)ও হযরত পিরানে কালিয়ারি সাবের পাক (রা:) এর বাৎসরিক ওরস মোবারক অনুষ্ঠিত মাদ্রাসা শিক্ষকের ধর্ষণের শিকার ১২ বছরের শিক্ষার্থী – হুমকিতে এলাকাছাড়া স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেবিদ্বারে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ মধুখালীর ঘোপঘাট প্রগতি সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি কমিটি পুনর্বহালে চট্টগ্রামে যুবদলের মিছিল: সভাপতি দীপ্তি, সিনিয়র সহ-সভাপতি ইকবাল,সাঃ সম্পাদক শাহেদ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৫ জনকে জরিমানা কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ৫২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৩

কুমিল্লায় ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন ২৩ জুন

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা প্রতিনিধি:- / ১৪৯ Time View
Update : শনিবার, ২২ জুন, ২০২৪

২৩ জুন রবিবার এদেশের প্রাচীন ও বৃহত্তম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। তদুপলক্ষে ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন করবে বাংলাদেশ আওয়ামীলীগ। এদিকে, প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বর্নিল কর্মসূচি গ্রহণ করেছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগ।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ২৩ জুন রবিবার সকাল ৯টায় নগরীর রামঘাটলাস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন। এরপর কুমিল্লা টাউন হল মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সকাল ১১টায় নগর উদ্যানে অবস্থিত বঙ্গবন্ধুর মূরালে শ্রদ্ধা নিবেদন এবং বিকেল ৫টায় নগরীর শিল্পকলা একাডেমিতে আলোক চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, দলের প্রবীণ নেতৃবৃন্দের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নূরুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্লাটিনাম জয়ন্তীর এ আনন্দঘন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি করপোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা। এছাড়াও প্রধান বক্তা থাকবেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক উল্লাহ খোকন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পিপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম। এ ছাড়াও বক্তব্য রাখবেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category