• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লা ০৩ ছিনতাইকারী গ্রেফতার, ছিনতাইকৃত মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার

কুমিল্লা জেলা প্রতিনিধি:- / ১৭৬ Time View
Update : রবিবার, ২৩ জুন, ২০২৪

গত ২২/০৬/২০২৪ইং তারিখ সকাল ০৭:৩০ মিনিটের সময় সফিকুল ইসলাম শুভ (২৪) কুমিল্লা আসার পথে কুমিল্লা সদর দক্ষিন মডেল থানার কুমিল্লা সিটি কর্পোরেশনের অন্তর্গত নন্দনপুর কোটবাড়ি রাস্তার মাথায় চট্টগ্রামমুখী মহাসড়কের উপর অজ্ঞাতনামা ০৪ জন লোক একটি অটোরিক্সা যোগে এসে অবরুদ্ধ করে হাতে থাকা সুইচ গিয়ার ও চাকু দ্বারা ভয়ভীতি প্রদর্শন করে শরীরে গুরুতর জখম করে। একপর্যায়ে তাঁর নিকট থাকা নগদ ২৭,০০০/- টাকাসহ তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায়।

সফিকুল ইসলাম শুভ (২৪) উক্ত ঘটনার এজাহার দায়ের করলে অফিসার ইনচার্জ, সদর দক্ষিণ মডেল থানার দিক নির্দেশনায় এসআই/মোরশেদ আলম তার সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির ও স্থানীয় সোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধারসহ ছিনতাইয়ে ব্যবহৃত সুইচ গিয়ার এবং অটোরিক্সা উদ্ধারসহ ০৩ জন ছিনতাইকারী গ্রেফতার করে।

উক্ত ঘটনার প্রেক্ষিতে সদর দক্ষিণ মডেল থানায় মামলা নং-৪০,তারিখ-২২/০৬/২০২৪খ্রিঃ ধারা-৩৯৪পেনাল কোড মামলা রুজু করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের নামও ঠিকানা:-
১/ মেহেদী হাসান রাব্বী (২৫), পিং: মৃত মাহে আলম, মাতা: আনোয়ারা বেগম, সাং: ধর্মপুর হাজীবাড়ি, থানা: কোতয়ালী মডেল, জেলা: কুমিল্লা,
২/ কামরুল হাসান রিফাত (২০), পিং: কামাল হোসেন, মাতা সামছুর নাহার মিলন, সাং: সাতরা চম্পকনগর, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা,
৩/ মো: আল আমিন (১৯), পিং: কামাল হোসেন, মাতা: মালেকা বেগম, সাং: দৌলতপুর,থানা-কোতয়ালী মডেল জেলা কুমিল্লা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category