• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
চট্রগ্রামের পতেঙ্গায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমসহ মাদক সেবনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান “বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার” কেন্দুয়া উপজেলায় একটি আলোর ঘর শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লা জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ,, ওয়েবসাইটে নেই চিকিৎসকদের হালনাগাদ তথ্য: ভোগান্তিতে ব্রাহ্মণপাড়ার রোগীরা কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা।

মেঘনায় চালককে অজ্ঞান করে অটো ছিনতাই

মো. ইব্রাহীম খলিল মোল্লা, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:- / ১৮৪ Time View
Update : রবিবার, ২৩ জুন, ২০২৪

কুমিল্লা মেঘনা উপজেলার আমিরাবাদ গ্রামের মো. মাহাবুব নামে এক অটো চালককে অজ্ঞান করে একটি যাত্রীবাহি অটো ও মোবাইল সেট ছিনতাই করেছে দূর্বৃত্তরা। শনিবার (২২ জুন) সকাল প্রায় পনে ৮টার দিকে জেলার হোমনা উপজেলাধীন মাথাভাঙ্গা ব্রীজের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। ঘটনার পর অটো চালককে অজ্ঞান অবস্থায় স্থাণীয়রা রাস্তার পাশ থাকে উদ্ধার করে বাসায় নিয়ে মুখে ও মাথায় পানি দিলে তার জ্ঞান ফিরে। পরে ভুক্তভোগী মো. মাহাবুব শারীরিক ভাবে সুস্থ হয়ে রবিবার (২৩ জুন) দুপুরে বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অজ্ঞাত দু’জন ব্যক্তি ছিনাই এলাকায় যাওয়ার কথা বলে চালকের অটোরিকশাটি উপজেলার মানিকারচর বাজার থেকে অনুমান সকাল ৭টার দিকে ভাড়া করেন। পরে চালক ছিনাইয়ের দিকে রওনা হলে মাথাভাঙ্গা ব্রীজের পূর্ব পাশে যাওয়ার সঙ্গে সঙ্গে একটি হায়েস গাড়ি অটোর সামনে এসে থামিয়ে দেয়। তখন গাড়ি থেকে দু’জন লোক নেমে আসে এবং অটোতে থাকা দু’জনসহ চালককে জোরপূর্বক গাড়িতে উঠিয়ে অজ্ঞান করে অটো ও একটি মোবাইল ফোন নিয়ে যায়। পরে চালককে জেলার দাউদকান্দি থানাধীন ইলিয়েটগঞ্জ ফাঁড়ি থানার সামনে অজ্ঞান অবস্থায় ফেলে যায়।

ভুক্তভোগী মো. মাহাবুব আমাদের এই প্রতিনিধিকে বলেন, আমার অটোরিকশাটি লাল রঙের ছিলো। যাহার মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। সঙ্গে আরেকটি ১৫ হাজার টাকার স্মার্ট ফোন ছিলো। দুটোই আমার কাছ থেকে তারা অজ্ঞান করে নিয়ে যায়। আমার একমাত্র আয়ের উৎস ছিলো এই অটোরিকশাটি। ভুক্তভোগী আরও বলেন- বাজারের সিসি ক্যামেরা রয়েছে। যদি ওইদিনের ফুটেজ সংগ্রহ করে তাহলে হয়তো তাদেরকে প্রশাসন শনাক্ত করতে পারবে।

মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, এ বিষয়ে আমাদের কাছে একটি অভিযোগ এসেছে। আমি একজন অফিসারকে তদন্তের জন্য পাঠিয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category