• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামে বিজ্ঞ আদালতে ন্যায়বিচার নিশ্চিত এর প্রভাব” শীর্ষক সেমিনার সম্পন্ন

হোসেন বাবলা, চট্টগ্রাম প্রতিনিধি:- / ১৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

হোসেন বাবলা:২৭ জুন ( চট্টগ্রাম)

গতকাল মঙ্গলবার (২৬জুন)বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর কনফারেন্স রুমে “তদন্তে ত্রুটি-বিচ্যুতি এবং মামলার দ্রুত নিষ্পত্তি ও ন্যায়বিচার নিশ্চিত এর প্রভাব” শীর্ষক সেমিনার সম্পন্ন হয়েছে।
সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত থেকে মূল বিষয় ও মূল প্রবন্ধ নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম জেলার বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মোঃ রবিউল আলম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন),এ, এ, এম হুমায়ুন কবীর, পিপিএম।

উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত চীফ মেট্রেপলিটন ম্যাজিস্ট্রেসহ অন্যান্য বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ এবং সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন)। সেমিনারে সিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের তদন্তকারী কর্মকর্তাগণসহ অন্যান্য সংস্থার তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সেমিনারে বিজ্ঞ চীফ মেট্রেপলিটন ম্যাজিস্ট্রেট তদন্ত কার্যক্রমের ত্রুটি-বিচ্যুতি তুলে ধরেন এবং এর প্রতিকার নিয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি সাক্ষ্য আইন, পেনাল কোড, ফৌজদারী কার্যবিধির ধারা এবং পিআরবি-এর গুরুত্বপূর্ণ বিভিন্ন বিধি নিয়ে আলোচনা ও ব্যাখ্যা বিশ্লেষণ করে উল্লেখিত মামলার তদন্তে ত্রুটি-বিচ্যুতি এবং তা দ্রুত নিষ্পত্তি ও ন্যায়বিচার নিশ্চিতে জনগণের পূর্ণ আস্থা অর্জনের জোর চেষ্টা করার আহ্বান জানিয়েছেন।

সেমিনারে সিএমপির উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) তদন্তকারী কর্মকর্তাদের মামলা নির্ভুলভাবে দ্রুত নিষ্পত্তি ও ন্যায়বিচার নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category