• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ
মালদ্বীপে নতুন সাজে সজ্জিত সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘হোটেল এয়ার’ শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ

 ০৭ লক্ষ টাকা মূল্যমানের ২৩১০ পিস ইয়াবা ও হেরোইনসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার 

ঢাকা প্রতিনিধি:- / ১৩৫ Time View
Update : বুধবার, ১০ জুলাই, ২০২৪

মুন্সিগঞ্জ জেলার লৌহজং ও শ্রীনগর এলাকা হতে আনুমানিক ০৭ লক্ষ টাকা মূল্যমানের ২৩১০ পিস ইয়াবা ও হেরোইনসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। অদ্য ১০ জুলাই ২০২৪ খ্রিঃ তারিখ সকাল আনুমানিক ০৭:১৫ মিনিটের সময় র‌্যাব-১০, সিপিসি-২ শ্রীনগর ক্যাম্প, মুন্সীগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন গোয়ালীমান্দ্রা বাজার এলাকায় এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ১,২৫,৭০০/-(এক লক্ষ পঁচিশ হাজার সাতশত) টাকা মূল্যমানের ৪১৯ (চারশত ঊনিশ) পিস ইয়াবা ট্যাবলেট ও আনুমানিক ৬০,০০০/-(ষাট হাজার) টাকা মূল্যমানের ০৬ (ছয়) গ্রাম কথিত মাদক হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ তৈয়ব (২৩), পিতা-মৃত ছাদির হোসেন, সাং গোয়ালীমান্দ্রা, ইউপি-হলুদিয়া, থানা-লৌহজং, জেলা-মুন্সীগঞ্জ বলে জানা যায়।

এছাড়া গতকাল ০৯ জুলাই ২০২৪ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০৮:২৫ মিনিটের সময় উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন উত্তর কামারগাঁও এলাকায় অপর একটি আভিযান পরিচালনা করে আনুমানিক ৫,৬৭,৩০০/- (পাঁচ লক্ষ সাতষট্টি হাজার তিনশত) টাকা মূল্যমানের ১,৮৯১ (এক হাজার আটশত একানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম ১। মোঃ আব্দুল্লাহ (৩২), পিতা- মোঃ সাদেক, সাং-কুরিশকুল, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার, ২। রবিউল আলম (২৫), পিতা- দেলোয়ার খান, সাং- দুলহাজারী, থানা-লামা, জেলা- বান্দরবান বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সিগঞ্জ ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category