• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ছাত্রসমাজ আদালত থেকে ন্যায় বিচার পাবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনলাইন ডেস্ক:- / ১৩৪ Time View
Update : বুধবার, ১৭ জুলাই, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে চলা সংকট আইনি প্রক্রিয়ায় সমাধানের সুযোগ রয়েছে। ছাত্রসমাজ আদালত থেকে ন্যায় বিচার পাবে। ’

বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেছেন, কোটা সংস্কারে ছাত্রদের আন্দোলনের শুরু থেকেই যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে সরকার।

চলমান আন্দোলনে নিহতদের প্রতি শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, স্বজন হারানোর কষ্ট আমার থেকে ভালো আর কেউ জানে না।

তিনি সরকারের পক্ষ থেকে নিহতদের পরিবারকে যথাসম্ভব সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

প্রায় ১০ মিনিটের ভাষণে তিনি অভিভাবক, শিক্ষকসহ সবাইকে কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেন।

তিনি বলেন, কোটা সংস্কারের সঙ্গে সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই। তবে সন্ত্রাসীরা এই আন্দোলনের ভেতরে প্রবেশ করে এসব হত্যা, লুটপাট করেছে। এ ঘটনায় যারাই জড়িত হোক তাদের খুঁজে বের করে বিচারের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category