• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
চট্রগ্রামের পতেঙ্গায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমসহ মাদক সেবনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান “বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার” কেন্দুয়া উপজেলায় একটি আলোর ঘর শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লা জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ,, ওয়েবসাইটে নেই চিকিৎসকদের হালনাগাদ তথ্য: ভোগান্তিতে ব্রাহ্মণপাড়ার রোগীরা কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা।

বাংলাদেশে সহিংসতা চায় না যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক:- / ১৪৫ Time View
Update : বুধবার, ২৪ জুলাই, ২০২৪

বাংলাদেশে কোটাবিরোধী আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বাংলাদেশে সহিংসতা দেখতে চায় না। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার মঙ্গলবার (২৩ জুলাই) রাতে ব্রিফিংয়ে এ কথা বলেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন এবং তাদের ওপর হামলা-সহিংসতার জেরে সৃষ্ট পরিস্থিতি কীভাবে পর্যবেক্ষণ করছে পেন্টাগন?  জবাবে পেন্টাগন মুখপাত্র বলেন, অবশ্যই আমরা সেখানে (বাংলাদেশে) চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

আমরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি এবং অবশ্যই আমরা অব্যাহত সহিংসতা দেখতে চাই না।  ম্যাথু মিলার বলেন, আগের দিনও আমি বলেছিলাম, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর সহিংসতা বা সরকারের বিরূদ্ধে প্রতিবাদকারীদের সহিংসতা, অর্থাৎ সব ধরনের সহিংসতায় নিন্দা জানায় যুক্তরাষ্ট্র।

মিলার আরও বলেন, আমরা শান্তিপূর্ণ প্রতিবাদকে সমর্থন করি। শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর সরকারের কোনো ধরনের সহিংসতা চালানো উচিত নয়। আমরা অবশ্যই সহিংসতার বৃদ্ধি দেখতে চাই না। বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতা এবং মানবাধিকার মেনে চলার বিষয়টি আমরা দেখতে চাই।

বাংলাদেশ জুড়ে চলমান টেলিযোগাযোগ বিঘ্নিত হওয়া নিয়ে মিলার বলেন, অন্য দেশগুলোর ক্ষেত্রেও আমরা এগুলোর বিরুদ্ধে বলেছি। বাংলাদেশের ক্ষেত্রেও  আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়ে যাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category