• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

উচ্চশিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে শিক্ষামন্ত্রীর বার্তা

অনলাইন ডেস্ক // / ১৩৬ Time View
Update : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

দেশব্যাপী কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এসব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বিশ্ববিদ্যালয় খোলার কর্মপন্থা নিয়ে শুক্রবার (২৬ জুলাই) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের পাঠানো শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা ও সৌহার্দপূর্ণ পরিবেশ নিশ্চিত করে পাঠদান শুরু করার জন্য ছাত্র সংগঠনগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের প্রতি অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য, গত ১৬ জুলাই রাতে কোটা বিরোধী আন্দোলনে সহিংসতা বাড়ার আশঙ্কায় দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের  অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। একইসঙ্গে শিক্ষার্থীদের আবাসিক হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়। এর পরদিন থেকে বিশ্ববিদ্যালয়গুলো সিন্ডিকেট সভা আহ্বান করে ইউজিসির সিদ্ধান্ত বাস্তবায়ন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category