• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মালদ্বীপে আন্দোলনরত বাংলাদেশিদের গ্রেপ্তার করে দেশে পাঠানো হবে

অনলাইন ডেস্ক // / ২৮৭ Time View
Update : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মালদ্বীপের থীনাধু আইল্যান্ডে বিক্ষোভ করা প্রবাসী বাংলাদেশিদের দ্রুত গ্রেপ্তার করে নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলি ইহসান।

বুধবার (২৪ জুলাই) মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম মিহারু এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা করা হয়, গত শুক্রবার (১৯ জুলাই) বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আইল্যান্ডটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভে অংশ নেন। এ বিষয়ে মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিনদেশী নাগরিকরা মালদ্বীপে এসে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারেন না।

এটা দেশের ভিসা আইনের লঙ্ঘন। প্রতিবেদনে আরও বলা হয়, একইভাবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বিক্ষোভ করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫৭ বাংলাদেশিকে দীর্ঘ মেয়াদে কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

মালদ্বীপে বসবাসরত সব প্রবাসীদের সার্বিক নিরাপত্তা ও মঙ্গলের কথা চিন্তা করে দেশের কোনো ইস্যু নিয়ে প্রবাসে বিক্ষোভ না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর এবং দূতালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category