• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ডিবিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম বিক্ষুব্ধ নাগরিক সমাজের

অনলাইন ডেস্ক / / / ১৬১ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কসহ ডিবিতে অন্য আটকদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে সোপর্দ অথবা ছেড়ে দেওয়ার আল্টিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ।

আজ মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১২টায় ডিআরইউর সাগর-রুনি মিলনায়তনে ‘হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই’ শীর্ষক এক অনুষ্ঠান হয়। সেখানেই বিক্ষুদ্ধ নাগরিক সমাজেরপ অক্ষে এ আল্টিমেটাম দিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবির) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আমরা অনুষ্ঠান শেষ করে ডিবি কার্যালয়ে যাবো সমন্বয়কদের সঙ্গে দেখা করতে। যদি তাদের সঙ্গে দেখা করতে না দেওয়া হয়, তবে সেখানে অবস্থান নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, আমরা ডিবি কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টা সময় দিচ্ছি। এ সময়ের মধ্যে আটককৃতদের যদি নিঃশর্ত মুক্তি দেওয়া না হয়, তাহলে বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে আরও কঠোর আন্দোলনে আমরা ঝাপিয়ে পড়বো।

ইফতেখারুজ্জামান আরও বলেন, আমাদের আশা ছিল ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সরকারের দায়িত্বে যারা আছেন তারা দল-মত নির্বিশেষে শিক্ষার্থীদের দাবিগুলোতে সমর্থন দিবে। সেটিকে পূরণ করবে। সেটি হয়নি। এই ব্যর্থতার দায় সরকার ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category