• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার বরুড়ায় নিখোঁজ শিশু আজমাঈনের মরদেহ উদ্ধার! বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ও ছেলে ইস্টার আইল্যান্ডে ৪.৭ মাত্রার ভূমিকম্প ইরান হয় অত্যন্ত দক্ষতার সঙ্গে আলোচনা করছে, নয়তো কৌশলে এড়িয়ে যাচ্ছে: জার্মান চ্যান্সেলর

উত্তরায় হামলার শিকার সংবাদের সাংবাদিক টুটুল

স্টাফ রিপোর্টার / / / ১২০ Time View
Update : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

রাজধানীর উত্তরা এলাকায় বিকালে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদের রিপোর্টার হামলার শিকার হয়েছেন। উত্তরার জনপথ রোডে জমজম টাওয়ার এলাকায় আন্দোলনকারী এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের এই ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। সেখানে বেশকিছু লোকের হাতে রামদা, পানির পাইপ ছিল।

বিকেল সাড়ে চারটার দিকে ওই এলাকায় যান সংবাদের রিপোর্টার মহসীন ইসলাম টুটুল। তখনও সেখানে ধাওয়া পাল্টা-ধাওয়া চলছিলো। মহসীন দূর থেকে মোবাইল ফোন দিয়ে ভিডিও ও ছবি তুলছিলেন। তখন হাতে পাইপ নিয়ে কয়েকজন তাকে টেনে সামনের দিকে নিয়ে যায়। আর পেছন থেকে কয়েকজন পেটাতে থাকে। একজন তার মোবাইল কেড়ে নেয় এবং কেন ভিডিও করছেন জানতে চান। মহসীন সাংবাদিক পরিচয় দেয়ার পর তাকে আরও মারতে থাকেন। হামলাকারীরা বলেন ‘ভিডিও করা যাবে না’।

এরপর ভিডিও মুছে ফেলে মোবাইল ফোন তাকে ফেরত দেন এবং তাকে সেই স্থান থেকে চলে যেতে বলেন। যে মিছিল থেকে সংবাদের রিপোর্টার মহসিনের উপর হামলা হয়েছে সেই মিছিলে গত সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী তোফায়েল হোসেনকে দেখা গেছে। তিনি দক্ষিণ খান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। পরে সাড়ে ৫ টার দিক সাবেক এমপি হাবিব হাসনের নেতৃত্বে একটি মিছিল ওই মিছিলের সঙ্গে যোগ দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category