• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

গুলিতে সাংবাদিক নিহতের ঘটনায় সংবাদকর্মীদের কর্মসূচি

অনলাইন ডেস্ক / / / ১৬৭ Time View
Update : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

চলমান কোটা সংষ্কার আন্দোলনে পুলিশের গুলিতে চার সাংবাদিকসহ শিক্ষার্থীর মৃত্যু, নির্যাতন ও সারা দেশে গণগ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে দুই সাংবাদিক সংগঠন।

শুক্রবার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিক্ষোভ সমাবেশের কথা জানায় ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান কোটাসংষ্কার আন্দোলনে পুলিশের গুলিতে চার সাংবাদিকসহ শতশত শিক্ষার্থী হত্যা, নির্যাতন ও সারা দেশে অন্যায়ভাবে গণগ্রেফতারের প্রতিবাদে শনিবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) বিক্ষোভ সমাবেশ করবে।

ডিইউজের দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদের প্রেরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শনিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিক্ষোভ সমাবেশে অংশ নিতে সকল সংবাদকর্মীদের আহ্বান জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

এদিকে শুক্রবার রাজধানীর প্রেস ক্লাবের সামনে ও কেন্দ্রীয় শহীদ মিনারে ‘দ্রোহযাত্রা’ সমাবেশ করেছেন ছাত্র, শিক্ষক ও জনতা। আগামী রোববারের (৪ আগস্ট) প্রেসক্লাবের সামনে থেকে গণমিছিল কর্মসূচি পালনের ঘোষণা দেয় তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category