• শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানালেন শামীম শাহরিয়ার মানবতার সেবায় তিন দশকঃ আল মদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সেবামূলক কর্মসূচি উদযাপন এই চেয়ারে বসলে প্রতিমুহূর্তে আমি তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ৯৪ বিল পাস আগামী দুইদিন ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড়ের আভাস শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত

দক্ষিণ হালিশহর স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের শিশু স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি / / / ১০৪ Time View
Update : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

০২রা আগষ্ট Send A Litte Hope, টক এর অর্থায়নে নগরীর দক্ষিণ হালিশহর বেড়িবাঁধ জেলেপাড়া এলাকায় স্বপ্নীল মডেল একাডেমীর নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠান স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদারের সভাপতিত্বে গত(৩০জুলাই )বুধবার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাডেমীর নির্মাণ কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন ফারজানা পিংকি। এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় প্রধান অতিথি একাডেমীর ১২০ জন ছাত্র–ছাত্রীদের মাঝে সুরক্ষা সামগ্রী ৬০০ পিচ সাবান বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ বাস্তবায়নকারী সংস্থা শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দীন এবং স্থানীয় পর্যায়ে বাস্তবায়নকারী সংস্থা স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জনি রোজারিও, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক সামিরা বিনতে বাশার, ওয়ার্ল্ড ভিশনের ক্রিস্টোফার কোয়াইয়া, রেডি সংস্থার মো. মাজিদুল হক, স্বাগতম বড়ুয়া, আব্দুল করিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এতে প্রধান অতিথি বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। প্রতিটি শিশুর জীবন মূল্যবান। তাদেরকে সুন্দর ও সত্যের পথে পরিচালনা করার দায়িত্ব আমাদের সকলের। তিনি স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের সফলতা কামনা করেন এবং বাস্তবায়নকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে এমন মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category