• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান

মেঘালয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কারফিউ জারি

অনলাইন ডেস্ক / / / ১৪৬ Time View
Update : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

বাংলাদেশে চলমান অস্থিরতার মধ্যে ভারতের মেঘালয় রাজ্য বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে রাত্রীকালীন কারফিউ জারি করেছে। রাজ্যের উপমুখ্যমন্ত্রী প্রেস্টোন টাইনসংয়ের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি সোমবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

টাইনসং বলেছেন, ‘অস্থির পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে রাত্রীকালীন কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার রাতে অবিলম্বে শুরু হওয়া কারফিউ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত জারি থাকবে।

এই সময় আন্তর্জাতিক সীমান্ত থেকে ভারতীয় ভূখণ্ডের ২০০ মিটারের মধ্যে কারফিউ কার্যকর থাকবে। উপমুখ্যমন্ত্রী বলেছেন, ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ৯টি ব্যাটালিয়ন মেঘালয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত পাহারা দিচ্ছে। প্রয়োজনে সরকার সীমান্তে নিরাপত্তা বাহিনীর আরো সদস্য পাঠাবে। এছাড়া কর্তৃপক্ষকে হালনাগাদ তথ্য জানাতে বিএসএফের উপমহাপরিদর্শককে (ডিআইজি) রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। সেই সঙ্গে প্রয়োজনে বিএসএফকে সহায়তা করতে মেঘালয় পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

গণমাধ্যমটি জানিয়েছে, টাইনসং এ দিন বাংলাদেশে চলমান সহিংসতার পরিপ্রেক্ষিতে বিএসএফের ডিআইজি (অপারেশন), রাজ্যের পুলিশ মহাপরিচালক, মুখ্য সচিব ও পুলিশ বিভাগের অন্য কর্মকর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category