• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সর্বশেষ
মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে সবার প্রিয় তরুনদের পছন্দের প্রার্থী: মাসুদ পারভেজ ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার বরুড়ায় নিখোঁজ শিশু আজমাঈনের মরদেহ উদ্ধার!

উত্তরায় গাড়ি থেকে বস্তাভর্তি টাকা জব্দ

অনলাইন ডেস্ক / / / ১০৮ Time View
Update : বুধবার, ৭ আগস্ট, ২০২৪

রাজধানীর উত্তরায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি গাড়ি থেকে বস্তাভর্তি টাকা জব্দ করেছে ছাত্র-জনতা। একই ঘটনায় একজনকে আটকও করা হয়েছে। বুধবার (৭ আগস্ট) বিকেলে উত্তরা হাউসবিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে।

ফারদিন নামের এক শিক্ষার্থী জানান, বিকেল সাড়ে ৩টার দিকে হাউসবিল্ডিং এলাকার ঢাকা-ময়মনসিংহ সিগন্যালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি গাড়ি আটক করা হয়। ওই সময় গাড়ির ভেতরে বস্তা দেখতে পেয়ে আমাদের সন্দেহ হয়। পরবর্তীতে স্থানীয়রা মিলে বস্তাটি খুলে টাকা পেলে গাড়িতে থাকা মাসুদ আলম নামের এক ব্যক্তিসহ গাড়িটি আটক করা হয়। তবে গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছেন বলেও জানান তিনি।

জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়িতে থাকা মাসুদ আলম নামের ওই ব্যক্তিকে আটক করে পরবর্তীতে উত্তরা টাউন কলেজে নিয়ে ঘিরে রাখেন ছাত্ররা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বুধবার বিকেল পৌনে ৫টা পর্যন্ত সেনাবাহিনী ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছিল বলেও জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা টাউন কলেজের প্রশাসনিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, আটক করা গাড়িটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো রয়েছে। তবে আটক হওয়া ব্যক্তি বস্তায় থাকা টাকাগুলো নিজের অফিস কর্মচারীদের বেতনের টাকা বলে দাবি করেছেন। বস্তাটিতে আড়াই কোটি টাকা রয়েছে বলেও জানিয়েছেন ওই ব্যক্তি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category