• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার বরুড়ায় নিখোঁজ শিশু আজমাঈনের মরদেহ উদ্ধার! বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ও ছেলে ইস্টার আইল্যান্ডে ৪.৭ মাত্রার ভূমিকম্প ইরান হয় অত্যন্ত দক্ষতার সঙ্গে আলোচনা করছে, নয়তো কৌশলে এড়িয়ে যাচ্ছে: জার্মান চ্যান্সেলর

বৈষম্য বিরোধী সাংবাদিক জাগরণের চেয়েও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল জরুরি 

সিনিয়র সাংবাদিক সাঈদুর রহমান রিমন / / / ১১০ Time View
Update : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
লেখক: সিনিয়র সাংবাদিক, সাঈদুর রহমান রিমন

দলবাজ দালাল সাংবাদিক বিতারণ, প্রেসক্লাব দখল- বেদখল, বৈষম্য বিরোধী সাংবাদিক জাগরণের চেয়েও জরুরি হচ্ছে সাংবাদিকদের নির্যাতন ও হয়রানি মুক্ত করা। ডিজিটাল নিরাপত্তার নামে আইসিটি আইনে দায়ের করা মামলাগুলো এই মুহূর্তে বাতিলের ব্যাপারে ঐক্যবদ্ধ দাবি জানানো।

ঢাকাসহ সারাদেশে আইসিটি আইনসহ নানা হয়রানিমূলক মামলায় তিন সহস্রাধিক সাংবাদিক নির্যাতিত হচ্ছেন। তাদের পরিবারগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে। এছাড়াও ছাত্র আন্দোলনের সংবাদ সংগ্রহকালে গুলিবিদ্ধসহ দুই শতাধিক সাংবাদিক বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে। অর্থাভাবে তাদের কারো কারো চিকিৎসা পর্যন্ত বন্ধের পথে। তাদের জন্য রাষ্ট্রীয় সহায়তা খুবই জরুরি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলকারীদের দাবীর বাইরেও অনেক বড় বড় নির্বাহী আদেশ বাস্তবায়ন হয়েছে, এমনকি আয়নাঘরে ৮/৯ বছর ধরে গুম থাকা মানুষজনও মুক্ত হয়ে ফিরে এসেছেন আমাদের মাঝে। অথচ এখনও হতভাগা সাংবাদিকরা নিবর্তনমূলক আইনে বন্দী আর হয়রানির শিকার থাকবেন কেন?

আগে পা চাটা সাংবাদিকদের দালালির কারণে সাংবাদিক নিপীড়ন নির্যাতনের সিংহভাগ ঘটনা ঘটেছে। এখনও দখল-বেদখলের বিভাজনে যদি সাংবাদিক নিপীড়ন নির্যাতন অব্যাহত থাকে আর বহাল থাকে হয়রানির কালাকানুন, তাহলে সাংবাদিকতার জন্য তা “স্থায়ী অভিশাপে” পরিণত হবে।

আসুন আমরা সবাই সাধারণ সাংবাদিক সমাজের ব্যানারে নিবর্তনমূলক সকল মামলা থেকে সাংবাদিকদের মুক্ত করার দাবি জানাই। আহত সাংবাদিকদের জন্য জরুরি ভাবে রাষ্ট্রীয় সহায়তা চাই। রাজধানী থেকে শুরু করে জেলা, উপজেলা পর্যায়ের সাংবাদিকরা অভিন্ন দাবিতে আরেকবার রাস্তায় নামুন, উচ্চকন্ঠে দাবি তুলুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category