• শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানালেন শামীম শাহরিয়ার মানবতার সেবায় তিন দশকঃ আল মদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সেবামূলক কর্মসূচি উদযাপন এই চেয়ারে বসলে প্রতিমুহূর্তে আমি তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ৯৪ বিল পাস আগামী দুইদিন ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড়ের আভাস শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত

মুজিব -আওয়ামীদের নাম ব্যবহার করে ভূয়াদের আর কোন অনুষ্ঠান করতে দেয়া হবে না: বিএনপির

বিশেষ প্রতিবেদক / / / ১০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

ফ্যাসিবাদ আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতা হত্যাকারী খুনি হাসিনার বিচারের দাবিতে ইপিজেড থানা ও ৩৯ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বন্দরটিলাস্থ শাহ প্লাজার সামনে গণঅবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগষ্ট সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর দক্ষিণ হালিশহর বন্দরটিলা এলাকায় ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ ও গণ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনউদ্দিন মাহমুদ খলিল, সিনিয়র সহ-সভাপতি মোঃ মুজাদ বারেক, যুগ্ম সম্পাদক মোঃ জাবেদ আনসারী, প্রবীণ বিএনপি নেতা হাজী মোঃ আব্দুল মান্নান, মোঃ জাহাঙ্গীর সওদাগর , থানা বিএনপির সহ-সভাপতি মোঃ শাহজাহান, মোঃ শরীফ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন মুন্না, সহ-সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন রিয়াজ, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, সহ- সম্পাদক মোঃ মিজানুর রহমান পারুল, ইফতেখার উদ্দিন, সুমন রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ নওশাদ, যুবদলের মোঃ সোহেল, মোঃ রিয়াদ, মোঃ রাশেদ ,এইচ,এম শাহানুর , সাইফুল,কফিল উদ্দিন,জাসেদ শাহ,ছাত্রদলের মোঃ হোসেন টিটু, রাসেদুজ্জামান রাসেল,মোঃ নুর উদ্দিন শাহেদ,আকিব জাভেদ, রায়হান সাদ্দাম রানা,স্বেচ্ছাসেবক দলের মোঃ ইউসুফ সুমন, মিজানুর রহমান, মোঃ আজাদ চৌধুরী, সাজ্জাদ হোসেন ,কৃষক দলের শাহেদ আলী, মোঃ রনি সহ শ্রমিক দল, তাঁতীদল এবং জাসাস নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, বিগত ১৬ জুলাই থেকে ০৫ আগষ্ট পর্যন্ত দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অজস্র ছাত্র জনতার মৃত্যুর হুকুম দাতাদের এবং তাদের দোসরদের এই প্রজন্মের ২য় স্বাধীন বাংলাদেশের কোথাও মুজিবুর রহমান ও আওয়ামীলীগ নাম ব্যবহার করে কোন অবস্থাতেই মাঠে নামতে এবং কোন ধরনের অনুষ্ঠান করতে দেয়া হবে না। দীর্ঘ বছর ফ্যাসিবাদ কায়েম করে নিরীহ মানুষের ওপর চরম বৈষম্যের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন অজস্র দেশপ্রেমিক রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ছাত্র জনতা।

এর সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গণ অবস্থান কর্মসূচি শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ সহ বিএনপির এক গণ বিক্ষোভ মিছিল বন্দর -ইপিজেড ঘুরে সভাস্থলে‌ গিয়ে শেষ হয়। আগামী আরো ২/৩দিন সিমেন্ট ক্রসিং ও নারিকেল তলাস্থ কর্ণফুলী গেইট এলাকায় অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল আয়োজন করা হবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category