• শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানালেন শামীম শাহরিয়ার মানবতার সেবায় তিন দশকঃ আল মদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সেবামূলক কর্মসূচি উদযাপন এই চেয়ারে বসলে প্রতিমুহূর্তে আমি তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ৯৪ বিল পাস আগামী দুইদিন ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড়ের আভাস শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত

কক্সবাজারের উখিয়া হলদিয়াপালং এ সৌদী প্রবাসীর জমি জবর দখলের অভিযোগ

মোঃ সফিউল আজম রুবেল, চট্টগ্রাম প্রতিনিধি / / / ১১৫ Time View
Update : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বত্তাতলী এলাকায় তাদের দাবীকৃত ৩ লাখ টাকা না দেওয়ায় জসিম উদ্দিন নামের এক সৌদি প্রবাসীর জমি জবর দখলের অভিযোগ উঠেছে ওই এলাকার সৈয়দ হোসাইন এর বিরুদ্ধে ।

এই নিয়ে প্রবাসী জসিম উদ্দিনের স্ত্রী নুর নাহার বেগম উখিয়া থানায় একটি চাঁদাবাজী মামলা (যাহার নং -জি,আর-২৬৭/২০) দায়ের করার পর কোন প্রকার তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না। ঘটনার বিবরণ ও এজাহার সূত্রে জানা যায়, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বত্তাতলী এলাকার মৃত ফজলুল হক ড্রাইভারের পুত্র সৌদি প্রবাসী জসিম উদ্দিনের ক্রয়কৃত পাগলিরবিল মৌজার বি,এস ৩৪০ নং খতিয়ানের বি,এস ৩২১২ নং দাগের ৪২ শতক জমির প্রায় অর্ধেক জমি ক্ষমতার প্রভাব কাটিয়ে জোর পূর্বক জবর দখল করেন একই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে ছৈয়দ হোছাইন। শুধু তাই নয় উক্ত জমি পুরোপুরি জবর দখল নিতে তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অপপ্রচারসহ একাধিক মিথ্যা মামলা দায়ের করেন প্রবাসীর পরিবারের বিরুদ্ধে ।

এর আগেও গত ১৪/০৬/২০২০ ইংরেজি তারিখ ও ১৫/০৬/২০২০ ইংরেজি তারিখ সৌদি প্রবাসী জসিম উদ্দিন তার পৈত্রিক সূত্র প্রাপ্ত জমিতে দালান বাড়ি নির্মাণ করার সময় মো: ইয়াকিন ও তার পিতা ছৈয়দ হোসেন ৩ লাখ টাকা চাদাঁ দাবি করেন। তাদের দাবি কৃত চাদাঁ না দেওয়ায় তারা প্রবাসী জসিম উদ্দিনের পরিবারের সদস্যদের উপর হামলা চালিয়ে মারাত্মক আহত করেন। এই ঘটনায় প্রবাসীর স্ত্রী নুরুন্নাহার বেগম বাদী হয়ে, আব্দুল হাকিম, সৈয়দ হোসাইন,মোঃ আমিন ও মাহমুদুল হককে আসামি করে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং জি, আর ২৬৭/ ২০। এদিকে উক্ত মামলা করার পর থেকে প্রবাসী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিনিয়ত তাদেরকে মিথ্যা মামলায় জড়ানো সহ বিভিন্ন রকম হুমকি ধমকি দিছে বলে জানান ভুক্তভোগীরা।

এ ব্যাপারে প্রবাসী ও তার পরিবার বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে জেলা পুলিশ প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category