• শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
মহান মে দিবসে শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানালেন শামীম শাহরিয়ার মানবতার সেবায় তিন দশকঃ আল মদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সেবামূলক কর্মসূচি উদযাপন এই চেয়ারে বসলে প্রতিমুহূর্তে আমি তপ্ত হিট অনুভব করি: প্রধানমন্ত্রী বোয়িংয়ের ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ৯৪ বিল পাস আগামী দুইদিন ৮০ কি.মি. বেগে কালবৈশাখী ঝড়ের আভাস শেষ হচ্ছে নিষেধাজ্ঞা, মধ্যরাত থেকে ইলিশ শিকারে নামছেন জেলেরা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করা হবে: প্রধানমন্ত্রী সত্য ও নিষ্ঠার কলমযোদ্ধা সাংবাদিক মেহেদী হাসান রিয়াদের জন্মদিন আজ পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত ও একজন আহত

কোম্পানীগঞ্জে ডাকাতি মটরবাইকসহ আটক ১

সিলেট প্রতিনিধি / / / ১৪১ Time View
Update : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

সিলেটের কোম্পানীগঞ্জে এক পাথর ব্যবসায়ীর কাছ থেকে ২ লক্ষ টাকা ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উপজেলার বুড়দেও গ্রামের কামরুল (২২) নামের এক ডাকাতকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

৩১ আগস্ট শনিবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার তেলিখাল গ্রাম সংলগ্ন কাটাখাল নামক স্থানে এই ঘটনা ঘটে।

জানা গেছে, গত রাতে সিলেটের কোম্পানীগঞ্জ থানার তেলিখাল গ্রাম সংলগ্ন কাটাখাল নামক ব্যবসা কেন্দ্রে আব্দুল্লাহ নামের পাথর ব্যবসায়ীকে তার সাইটে এনে পাথর বিক্রির দুই লক্ষ টাকা দেন তার ট্রাক ড্রাইভাইর লিয়াকত আলী৷ রাত ৩ টার সময় দু’টি মটরসাইকেল দিয়ে ছয়জন দেশীয় অস্ত্রসহ হঠাৎ করে এসে তার উপরে হামলা চালায়। ব্যবসায়ীর সাথে দস্তাদস্তি শুরু করে তার কাছে থাকা দুই লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার জন্য। এক পর্যায়ে ব্যবসায়ীকে চাকু দিয়ে বাম হাতে আঘাত করে এবং তার কাছ থেকে ২লক্ষ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা৷ ব্যবসায়ীর চিৎকারে আশেপাশে থাকা পাথর শ্রমিক ও অন্য
ব্যবসায়ীরা এসে ধাওয়া দিলে সবাই পালিয়ে গেলেও ৩টি চাকু, ১টি মটরসাইকেল সহ কামরুল নামের এক ডাকাতকে জনতা আটক করে । আটকের পরে তার সাথে থাকা বেশ কয়েকজন ডাকাতের নাম বলেছে সে স্থানীয়দের কাছে। তাদের মধ্যে জুনাইদ, ওয়াসিম, রাজু ও জিয়াদ অন্যতম। প্রায় প্রতি রাতেই তারা ডাকাতি করে বলেও স্বীকার করেছে৷ এর আগের রাতেও ডাকাতি করেছে সেটারও স্বীকার করে জনতার কাছে৷ এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে৷ স্থানীয় জনতার কাছে জবানবন্দিকৃত বক্তব্যের প্রেক্ষিতে ডাকাত রাজু ও ওয়াসিম নামীয় সেই দুইজন ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত। তাদের মধ্যে রাজুর পুরো নাম রেজাউল হক রাজু। সে ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ওয়াসিম ৩নং তেলিখাল ইউনিয়ন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক।

ডাকাত আটকের বিষয়টি তেলিখাল গ্রামের মেম্বার ফজলুর রহমান-কে জানানো হয়, পরে তিনি স্থানীয়দের নিয়ে সকালে আটককৃত সেই ডাকাতকে পুলিশের কাছে সোপর্দ করেন।

হামলায় আহত ব্যবসায়ী আব্দুল্লাহ বলেন রাতে হঠাৎ করে দু’টি মটরসাইকেলে ছয়জন এসে আমার উপর হামলা চালায়, পাথর বিক্রির দুই লক্ষ টাকা আমার ড্রাইভার দিয়েছিলো, আমাকে আঘাত করে তারা সেগুলো নিয়ে যায়৷ একজনকে আটক করেছি সবাই মিলে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদিউজ্জামান “সংবাদ টিভি-কে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তি ডাকাত দলের সদস্য। তার সাথে থাকা একটি মটরসাইকেল ও ৩ টি চাকু পাওয়া গেছে, ডাকাত দলের অন্য সদস্যদেরকে আটক করতে অভিযান অব্যাহত আছে। উক্ত ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category