• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

লেবাননে বাংলাদেশ দূতাবাসে কনস্যুলার সেবা বন্ধ

অনলাইন ডেস্ক / / / ১৪০ Time View
Update : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

লেবাননে নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত কনস্যুলার ও কল্যাণসেবা দিতে পারবে না বৈরুতে বাংলাদেশ দূতাবাস। বুধবার (২ অক্টোবর) লেবাননের রাজধানী বৈরুতের বাংলাদেশ দূতাবাস এক জরুরি বার্তায় এ তথ্য জানিয়েছে। দূতাবাসের বার্তায় বলা হয়েছে, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, লেবাননে উদ্ভূত ক্রম অবনতিশীল পরিস্থিতিতে নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বৈরুতের বাংলাদেশ দূতাবাস (কনস্যুলার ও কল্যাণ) সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না।

জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্ট ডেস্ক- ৭১২১৭১৩৯, হটলাইন নম্বর- ৭০৬৩৫২৭৮ এবং হেল্পলাইন নম্বর- ৮১৭৪৪২০৭- এ যোগাযোগ করে সেবা গ্রহণ করা যাবে।

গত কয়েকদিন ধরে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। রাজধানী বৈরুতে হিজবুল্লাহর ঘাঁটিতে বোমা হামলা চালিয়ে সংগঠনটির শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। হিজবুল্লাহর আরও বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে খবর। এ ঘটনার পর ইসরায়েলেও হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এরইমধ্যে মঙ্গলবার রাতে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এসব ঘটনায় লেবাননসহ মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category