• শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
কৃষি ব্যাংক থেকে ঋণ পাইয়ে দিবে বলে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক সিসিপিএ ৫০তম র‍্যাপিড দাবায় ফজলে নুর বাপ্পি চ্যাম্পিয়ন, মালেক রানার্স আপ হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতা রাজু – কারাগারে ৩ আসামি তালাক এর পর ৫ লিটার দুধে গোসল, আলোচনায় পরিমল চন্দ্র দাস কচুয়া থানা পুলিশের অভিযানে ৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রেমের বিয়ে, বাবার বাড়িতে নিয়ে শিকলে বেঁধে কিশোরীকে আটকে রাখার অভিযোগ কুমিল্লায় সিএনজি চালকদের সড়ক অবরোধ “জিবি নামক” চাঁদাবাজির বিরুদ্ধে ঢাকা ডিবি উওর পুলিশের অভিযানে একশ বিশ পিছ ইয়াবা উদ্ধার গ্রেফতার ৩ জন ইতালিতে ভাই হত্যাকাণ্ড, পরকীয়া ও অর্থ লেনদেনের জেরে পরিকল্পিত খুনের অভিযোগ কুমিল্লায় বাল্যবিবাহ বন্ধ করলেন এমপি, শিক্ষার দায়িত্ব নিলেন কিশোরীর

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল

অনলাইন ডেস্ক / / / ১০২ Time View
Update : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

ইরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে আঘাতের বিষয়ে বাইডেন প্রশাসনকে আশ্বাস দেয়নি ইসরায়েল। অর্থাৎ ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে দেশটি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতরের একজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করেছে সংবাদমাধ্যম সিএনএন।

মঙ্গলবার (১ অক্টোবর) হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলকে লক্ষ্য করে বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এরপর পরই ইরানে হামলার হুমকি দেয় ইসরায়েল।

যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অফ স্টেট কার্ট ক্যাম্পবেল বুধবার বলেছেন, ইরানের হামলার প্রতিক্রিয়া হিসেবে হামলার বিষয়ে শুধু ইসরায়েল নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্রও ভাবছে।

মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল প্রতিশোধ নিতে হামাসের ৭ অক্টোবরের হামলার বার্ষিকী ব্যবহার করবে কিনা তা বলা সত্যিই কঠিন।

এদিকে গত ২ অক্টোবর, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলাকে সমর্থন করেন না। বাইডেন বলেছিলেন, ইরানে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ‘ইসরায়েল কী করতে চলেছে’, মার্কিন যুক্তরাষ্ট্র সে বিষয়ে ইসরায়েলিদের সঙ্গে আলোচনা করবে।

বাইডেনকে প্রশ্ন করা হয়েছিল – ইসরায়েল যদি এখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায়, তাতে তিনি সমর্থন দেবেন কী না?

তার জবাব ছিল – ‘না’।

উচ্চ পর্যায়ের অনেক মার্কিন কর্মকর্তার ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের হামলাকে সমর্থন করেছেন। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘর্ষের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। সূত্র: সিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category