• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক / / / ১২৩ Time View
Update : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় লেবাননে এ পর্যন্ত ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যার মধ্যে ১২৭ শিশু এবং ২৬১ জন নারী রয়েছে।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, আজ (৫ অক্টোবর) ভোরে বেকা গভর্নরেটের আল-রাফিদ শহরে ইসরায়েলি বিমান হামলায় আল-আবরার স্কুলের পরিচালক নিহত হয়েছেন। তাছাড়া বুর্জ আল-বারজনেহ এলাকায় হামলা হয়েছে। ইসরায়েলি বিমান হামলায় বন্ধ হয়ে যাওয়া শুহুর এবং সারাইফা শহরের সঙ্গে সংযোগকারী একটি রাস্তা সচল করার জন্য কাজ করছে লেবানিজ সিভিল ডিফেন্স। ইসরায়েলি ড্রোনগুলি এখন বৈরুত এবং এর দক্ষিণ শহরতলির উপর দিয়ে কম উচ্চতায় উড়ছে।

এদিকে উত্তর লেবাননের বেদদাউই শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি ড্রোন হামলায় হামাসের এক সামরিক কর্মকর্তা তার স্ত্রী ও দুই কন্যা নিহত হয়েছেন। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনিবার সকালে লেবানন থেকে উত্তর ইসরায়েলে উৎক্ষেপণ করা প্রায় পাঁচটি রকেট শনাক্ত করেছে। কিছু রকেট  আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আটকে দিলেও কিছু ‘উন্মুক্ত এলাকায়’ আঘাত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category