• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
বাড়ি ফেরার পথে স্বামীর কাছ থেকে গৃহবধূকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ! শুক্রবার যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে লেবাননে যুদ্ধ বন্ধের পক্ষে স্পষ্ট বার্তা যুক্তরাজ্যের স্বাধীনতা পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী ফের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল! ইরানকে সাহায্যকারী জাহাজেও হামলা করার হুমকি যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়কদের সম্মান জানাতে বিসিবির ‘ক্যাপ্টেনস’ কার্ড’ উদ্যোগ বাগেরহাটে কুমিরের মুখে কুকুর ছুঁড়ে দেওয়ার প্রমাণ মেলেনি: তদন্ত কমিটি বর্ণাঢ্য আয়োজনে স্বরূপকাঠিতে বসুন্ধরা শুভসংঘের বর্ষবরণ চুক্তিতে রাজি না হলে আবারও ইরানে হামলা করবে যুক্তরাষ্ট্র

হোয়াইট হাউসের সামনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে গায়ে আগুন দিলেন সাংবাদিক

অনলাইন ডেস্ক / / / ১১৩ Time View
Update : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের বাইরে শনিবার ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে এক ব্যক্তি গায়ে আগুন দিয়ে আত্মাহুতির চেষ্টা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে তাকে গায়ে আগুন দিতে দেখা যায়। স্যামুয়েল মেনা জুনিয়র নামে ওই ব্যক্তি নিজেকে সাংবাদিক বলে দাবি করেন। ভিডিও ফুটেজে দেখা যায়, তিনি নিজের বাম হাতে আগুন দিয়ে ওপরের দিকে তুলে ধরেন।

ওই ব্যক্তিকে চিৎকার করে শুনতে বলা যায়, তিনি একজন সাংবাদিক। তিনি বলছিলেন, আমরা ভুল তথ্য ছড়াই। আমি একজন সাংবাদিক।

পুলিশ ওই ব্যক্তিকে আটক করে এবং ওই এলাকা ঘিরে রাখে। এক প্রতিবেদনে বলা হয়েছে, তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে গুরুতর আহত হননি তিনি।  প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই ব্যক্তি সিবিএস-অধিভুক্ত সাংবাদিক। তিনি প্রতিষ্ঠানটিকে ভুয়া তথ্য ছড়ানোর জন্য দায়ী করছিলেন।

৭ অক্টোবরের বছরপূর্তি সামনে রেখে বিক্ষোভকারীরা শনিবার সন্ধ্যার দিকে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেন। গত বছরের এ দিনে হামাসের নজিরবিহীন হামলার পর ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে।

বিক্ষোভকারীরা গাজায় যুদ্ধবিরতির দাবি করেন, যেখানে এক বছরে যুদ্ধ ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category