• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার বরুড়ায় নিখোঁজ শিশু আজমাঈনের মরদেহ উদ্ধার! বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ও ছেলে

দক্ষিণ হালিশহরে তাফসিরুল কোরআন মাহফিলে অধ্যাপক মাওঃ মফিজুর রহমান: সুদ-ঘুষ, জুয়া ও মাদক প্রতিরোধে যুবরা এগিয়ে আসুন

চট্টগ্রাম প্রতিনিধি / / / ৮৯ Time View
Update : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ডস্থ (সিডিএ রিং রোড এলাকায়) হিলফুল ফুজুল মানব কল্যান পরিষদ আয়োজিত ২৪অক্টোবর, বৃহস্পতিবার রাতে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান মেহমান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট আলেমেদ্বীন অধ্যাপক মাওঃ মোঃ মফিজুর রহমান বলিষ্ঠ কন্ঠে বলেছেন, সুদ ঘুষ জুয়া ইযাবা সেবন মাদকাসক্তি প্রতিরোধে যুবকদের কে এগিয়ে আসতে হবে। প্রতিটি পাড়া মহল্লায় ঐক্যবদ্ধভাবে সকল অপসংস্কৃতি প্রতিরোধ গড়ে তুলতেও ভবিষ্যত প্রজন্মের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া সকল অসামাজিক কাজ থেকে যুবকদের বিরত সহ নৈতিক চরিত্র ঠিক রাখতে অনুরোধ জানিয়েছেন। দেশ ও সমাজের অন্যায় অবিচার অপশক্তির বিরুদ্ধে অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেয়ার আহ্বান করছেন। সমাজের প্রতিটি স্তরে ইসলামের সঠিক সুমহান দাওয়াত পৌঁছে দিতে হিলফুল ফুজুল তথা শান্তি সংঘ কে নিরালস চেষ্টা অব্যাহত রাখতে বিশেষ অনুরোধ জানান।‌ মাহফিলে অন্যান্যর মধ্যে আরো বয়ান পেশ করেন হক সাহেব জামে মসজিদের সাবেক পেশ ইমাম ও খতিব, বিশিষ্ট আলেমেদ্বীন, পতেঙ্গা আলিয়া মাদ্রাসার প্রভাষক, মাওলানা মোঃ ইলিয়াস সাহেব,খতিব মাওলানা মুহাম্মদ জিয়াউল হক নিজামী, হাজী বজল আহমদ সওদাগর জামে মসজিদের ইমাম মাওলানা আতিকুর রহমান সাহেব, স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে এন্তেজামিয়া কমিটির সদস্য ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন, শিক্ষা সংগঠক মোঃ কামাল উদ্দিন আজাদ, দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে প্রথম অধিবেশনে নোয়াখালীর ইসলামী সাংস্কৃতিক সংগঠন কান্ডারীর শায়েকগণ ইসলামী নাতে রাসুল ও ইসলামী সংগীত পরিবেশন করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত এবং তবারুক বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category