• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলিবর্ষণকারী কুখ্যাত সন্ত্রাসী বোমা জলিল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ১৯৪ Time View
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলিবর্ষণকারী কুখ্যাত সন্ত্রাসী বিলাশপুর ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী জলিল মাদবর @ বোমা জলিল’কে রাজধানীর শাহবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গত জুলাই ২০২৪ হতে দেশব্যাপী কোটা বিরোধী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। অতঃপর উক্ত আন্দোলনে ছাত্র-ছাত্রী, শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করে এবং পরবর্তীতে তা গণঅভ্যুত্থানে রূপ নেয়। কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মী ও অস্ত্রধারী সস্ত্রাসীরা দেশী-বিদেশী অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার উপর অতর্কিত আক্রমণ করে। যার অংশ হিসেবে গত ০৫ আগস্ট ২০২৪  তারিখ রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন বিভিন্ন এলাকায় ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণভাবে কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলন করা কালে বেশ কিছু অস্ত্রধারী সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, রাম দা, চাপাতি, হকি স্টিক এবং লাঠি-সোটাসহ বিভিন্ন প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারী নিরস্ত্র ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি আক্রমণ করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্র-জনতার উপর অমানবিক নির্যাতন চালায়। এছাড়াও ছাত্র-জনতার যৌক্তিক কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলনকে বানচাল করার জন্য আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্র-ছাত্রীসহ একাধিক আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও গুজব রটায় এবং তাদেরকে গুম ও প্রাণ নাশের হুমকি প্রদান করে। অতঃপর উক্ত ঘটনায় আহত ও নিহতদের পরিবারের লোকজন ডিএমপির যাত্রাবাড়ী থানায় প্রকাশ্যে নিরস্ত্র ছাত্র-জনতার উপর গুলি বর্ষণ করে হত্যার অভিযোগে শরীয়তপুর জেলার জাজিরা থানার বিলাশপুর ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী এম. এ. জলিল @ জলিল মাদবর @ বোমা জলিলসহ ১৪৮ জন এবং অজ্ঞাতনামা আরো ২০০/৩০০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।  যার মামলা নং-৫৪ তারিখ-২০/০৯/২০২৪ খ্রি.; ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০। মামলা রুজুর বিষয়টি জানতে পেরে আসামী জলিলসহ অন্যান্য আসামীরা আত্মগোপনে চলে যায়।
উক্ত ঘটনায় যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক প্রাপ্ত আধিযাচন পত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লখিত ঘটনায় নিরস্ত্র ছাত্র-জনতার উপর গুলি বর্ষণকারী কুখ্যাত সন্ত্রাসী মাতবর জলিল @ বোমা জলিলসহ অন্যান্য আসামীদের আইনের আওতায় আনার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০২ নভেম্বর ২০২৪ তারিখ সকাল ১০:৪০ মিনিটে র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল তথ্য-প্রযুক্তিার সহায়তায় শাহবাগ থানাধীন আলপনা টাওয়ার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গত ০৫ই আগস্ট রাজধানী ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার উপর গুলিবর্ষণকারী শরীয়তপুর জেলার জাজিরা থানার বিলাশপুর ইউনিয়নের সাবেক যুবলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী এম. এ. জলিল @ জলিল মাদবর @ বোমা জলিল, পিতা-আক্কাস মাদবর, সাং-মেহেরআলী মাতদবরকান্দি, ইউপি-বিলাশপুর, থানা-জাজিরা, জেলা-শরীয়তপুর’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উল্লেখিত ঘটনার সাথে তার সম্পৃক্তার সত্যতা স্বীকার করেছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী কুখ্যাত সন্ত্রাসী বোমা জলিল তার নেতৃত্বে অন্যান্য সহযোগীদের মাধ্যমে উক্ত এলাকায় চুরি, ছিনতাই, সম্পদ লুট, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, মাদক ব্যবসা, মাদক সেবন ও হত্যাসহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করত। এছাড়াও গ্রেফতারকৃত জলিলের বিরুদ্ধে শরীয়তপুরের জাজিরা থানায় নাশকতা ও হত্যা চেষ্টাসহ মোট ১৪টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category