• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

চট্টগ্রামে ১৭ সদস্যের কমিটি মেয়রের নেতৃত্বে কাজ করবে: উপদেষ্টা

অনলাইন ডেস্ক / / / ১০০ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নতুন মেয়র হিসেবে শপথ নিয়েছেন ডা. শাহাদাত হোসেন। তিনি ২০২১ সালের মেয়র নির্বাচনে কারচুপির কারণে পরাজিত হয়েছেন বলে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছিলেন।

পরে তাকে মেয়র ঘোষণা করা হয়।

রোববার (৩ নভেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তাকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। এরপর তিনি জানান, চট্টগ্রামে কাউন্সিলর না থাকায় ১৭ সদস্যের কমিটি মেয়রের নেতৃত্বে কাজ করবে।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, এই সরকার শুধুই কেয়ারটেকার সরকার না। গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী নিহত-আহতদের আমানত এ সরকার। এ সরকারের কাছে মানুষের প্রত্যাশা বেশি। এ সরকার রুটিন কেয়ারটেকার সরকার নয়। ছাত্র আন্দোলনের পর বিশেষ প্রেক্ষাপটে গঠিত হয়েছে।

চসিকের নতুন মেয়র কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, বিপ্লবের মাধ্যমে ছাত্র-জনতা ও শ্রমিক যে অর্জনের জন্য আত্মত্যাগ করেছে, সেই লক্ষ্য পূরণে মেয়র কাজ করবেন বলে আশা করি। পাহাড় ঘেরা জলমগ্ন মুক্ত চট্টগ্রাম দেখতে চাই।

এ এফ হাসান আরিফ বলেন, চট্টগ্রামে কাউন্সিলর না থাকায় ১৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি করে দেওয়া হয়েছে। যারা মেয়রের নেতৃত্বে কাজ করবে। দেশের সিটি কর্পোরেশনগুলোয় শিগগিরই পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ করা হবে। বর্তমান চট্টগ্রামের মেয়রের মেয়াদ আইন অনুযায়ী যেটা হবে ততদিন তিনি দায়িত্বে থাকবেন।

পরে মেয়র শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। চট্টগ্রাম শহরের অবকাঠামো উন্নয়নে কাজ করব। যত দ্রুত সম্ভব জলাবদ্ধতা নিরসনে প্রকল্প হাতে নেওয়ার চেষ্টা করব। ইশতেহার পূরণের জন্য আপ্রাণ চেষ্টা করব। চট্টগ্রামকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে। চট্টগ্রামের মূল সমস্যা জলাবদ্ধতাসহ নাগরিকের সমস্যা দূর করে সবার সহযোগিতা নিয়ে পরিকল্পিত নগর হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলবো। গ্রিন, ক্লিন ও হেলদি সিটি হিসেবে চট্টগ্রামকে গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category