• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল

১৪ হাসপাতালের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি

অনলাইন ডেস্ক / / / ৯৯ Time View
Update : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

দেশের সরকারি ১৪টি হাসপাতালের নাম পরিবর্তন করা হয়েছে। ব্যক্তি নাম বাদ দিয়ে এসব প্রতিষ্ঠানের জেলার নামে নামকরণ করা হয়েছে। আজ রোববার (৩ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পরিবর্তন হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর; শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, গোপালগঞ্জ; শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল; শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, ঢাকা শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল; ঢাকা শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ হাসপাতাল; গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল; গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন ট্রমা সেন্টার, গোপালগঞ্জ; সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল; শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, জামালপুর; শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনা; বঙ্গবন্ধু (দলদিয়া) ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র, কটিয়াদী কিশোরগঞ্জ; কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল, মানিকগঞ্জ; এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর।

এসব মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে যথাক্রমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, ঢাকা ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল, গোপালগঞ্জ ডেন্টাল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, গোপালগঞ্জ ট্রমা সেন্টার, সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা বিশেষায়িত হাসপাতাল, দলদিয়া ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্র, কটিয়াদী, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রেমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category