• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন

অনলাইন ডেস্ক / / / ১১১ Time View
Update : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৬ নভেম্বর) রাতে ট্রাম্পকে এ শুভেচ্ছা বার্তা পাঠান তিনি।

অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা ট্রাম্পকে বলেন, ‘বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আপনার বিজয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়া প্রমাণ করে, যুক্তরাষ্ট্রের জনগণ আপনার নেতৃত্ব ও দূরদর্শিতায় আস্থা রাখে।’

ড. ইউনূস লেখেন, ‘আমি নিশ্চিত, আপনার পরিচালনায় যুক্তরাষ্ট্র উন্নতির শিখরে পৌঁছাবে এবং বিশ্ব সম্প্রদায়কে আরও অনুপ্রাণিত করবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে, যা আপনার পূর্ববর্তী মেয়াদে আরও গভীর হয়েছে। দু’দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্রগুলো আবিষ্কারের লক্ষ্যে আমাদের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার জন্য আমি আশাবাদী।’

তিনি বলেন, ‘শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রতি আমাদের প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্য রেখে, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার সঙ্গে অংশীদার হতে এবং বিশ্বে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি অর্জনে একযোগে কাজ করার জন্য বাংলাদেশের সরকার এবং জনগণ প্রস্তুত আছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category