• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
ঢাকা নাগরিক সমাজের সাংগঠনিক সম্পাদক মনোনীত: মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক অভিবাসী শ্রমিকদের সুরক্ষা, মর্যাদা ও কল্যাণ জোরদারে আইওএম-এর প্রতিনিধিদের সঙ্গে মালদ্বীপের বাংলাদেশের হাইকমিশনারের বৈঠক পশ্চিমবঙ্গে কে আসছে ক্ষমতায়? একদিনেই বজ্রাঘাতে গেল ১২ প্রাণ ইরান ও ইউক্রেন ইস্যুতে পুতিন–ট্রাম্প ফোনালাপ: ক্রেমলিন ক্রিপ্টোকারেন্সি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের ইঁদুর-বিড়াল খেলা র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার বরুড়ায় নিখোঁজ শিশু আজমাঈনের মরদেহ উদ্ধার! বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ও ছেলে

উগ্রবাদ ছড়ানোর জন্য ইসকনকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত

অনলাইন ডেস্ক / / / ৮০ Time View
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

উগ্রবাদ ছড়ানোর জন্য ইসকনকে নিষিদ্ধ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, তারা আমাদের জাতীয় নিরাপত্তায় বড় একটা হুমকি।

বুধবার চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজায় অংশ নিয়ে এ দাবি তোলেন হাসনাত। এসময় তিনি বলেন, এই ইসকন দেশকে অস্থিতিশীল করারা পায়তারা করছে। এই উগ্রবাদ ছড়ানোর দায়ে তাদের নিষিদ্ধ করতে হবে।

হাসনাত আরও বলেন, সবাইকে ঝেড়ে কথা বলতে হবে। বিশেষ কোনো দল না বলে বলতে হবে এটা ভারতে বসে আওয়ামী লীগের ষড়যন্ত্র। এই উগ্রবাদী মনোভাবের কথা যদি আপনি স্বীকার করতে না পারেন তাহলে এই সমস্যার সমাধান সম্ভব নয়।

তিনি বলেন, ৫ আগস্টের পর আমার কোনো হিন্দু ভাই বলতে পারবেন না তাদের সম্পদ দখল হয়েছে, তাদের মন্দির ভাঙা হয়েছে। কিন্তু আমরা দেখছি ভারতে বসে এইসব ষড়যন্ত্র চলছে। এইসব ষড়যন্ত্র সবাই মিলে রুখে দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category