• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

ভারতের পার্লামেন্টে বাংলাদেশ ইস্যুতে আলোচনা

অনলাইন ডেস্ক / / / ১০৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ ইস্যু নিয়ে আলোচনা হলো ভারতের পার্লামেন্টে। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার ইস্যুতে এদিন রাজ্যসভায় প্রশ্নের উত্তরে মুখ খোলেন নরেন্দ্র মোদী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে হিন্দু মন্দিরে ভাঙচুর ও দেবদেবীর অপবিত্রতার নানা ঘটনার কথা রিপোর্ট হয়েছে গত কয়েক মাসে। সরকার এসব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, বিশেষ করে ঢাকার তাঁতিবাজারে মণ্ডপে হামলা এবং দুর্গাপূজার সময় সাতক্ষীরায় যশরেশ্বরী কালীমন্দিরে ঘটনাও এর মধ্যে রয়েছে। ’

তিনি বলেন, ‘এই ইস্যুতে ভারতের সাফ কথা, বাংলাদেশ যেন তার সমস্ত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে, বিশেষত সংখ্যালঘুদের। ’

তিনি বলেন, ‘হিন্দু, সংখ্যালঘু এবং তাদের ধর্মীয়স্থানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকার বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে। সংখ্যালঘু সমেত বাংলাদেশের নাগরিকদের স্বাধীনতা ও জীবনের নিরাপত্তার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের। ’

গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা, আশ্রয় নেন ভারতে। এরপর অন্তর্বর্তী সরকার গঠিত হয়। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, তাকে ফেরানো ইত্যাদি ইস্যুতে দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা গেছে। চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে দুই দেশই পাল্টাপাল্টি প্রতিক্রিয়া জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category