• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সর্বশেষ
মালদ্বীপে নতুন সাজে সজ্জিত সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘হোটেল এয়ার’ শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ

মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে আহত

অনলাইন ডেস্ক / / / ৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের পাশে সাগরে মাছ ধরার সময় মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে মো. এরশাদ (৩৮) নামে এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন।

বুধবার (২৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে সেন্টমার্টিন জেটিঘাটের পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরের বদ্দার এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার চিকিৎসার জন্য তাকে টেকনাফে আনা হচ্ছে।

মো. এরশাদ সেন্টমার্টিনের গলাচিপা এলাকায় বসবাস করলেও তার গ্রামের বাড়ি খাগড়াছড়িতে। বুধবার সন্ধ্যার দিকে গুলিবিদ্ধ জেলেকে সেন্টমার্টিন ২০ শয্যা হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

ফিশিং ট্রলারের মালিক ও মাঝি জোহার আলী বলেন, বুধবার বিকেলে ট্রলারে করে ছয় জেলে জেটিঘাটের পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগরের বদ্দার এলাকায় মাছ ধরছিলেন। এ সময় মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ তাদের ধাওয়া করে। একপর্যায়ে গুলি চালালে এরশাদ নামে এক জেলের ডান হাতে গুলি লাগে।

এ বিষয়ে টেকনাফ-২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর মোহাম্মদ ইশতিয়াক মুর্শেদ বলেন, সাগরে মাছ শিকারের সময় ইঞ্জিন বিকল হয়ে ভুলক্রমে মিয়ানমারের জলসীমার বদ্দার এলাকায় ঢুকে পড়ে ট্রলারটি। এ সময় নৌবাহিনীর জাহাজ থেকে জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়া হলে এক জেলে আহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category