০২ ডিসেম্বর ২০২৪ তারিখ বাংলাদেশ সেনাবাহিনীর ৪৪ তম পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফারুক হাওলাদার এর সভাপতিত্বে আদর্শ সদর দক্ষিণ উপজেলার উপজেলা পরিষদ মিলনায়তনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন অধিনায়ক ২৩ তম বাংলাদেশ পদাতিক রেজিমেন্ট, উপজেলা নির্বাহী কর্মকর্তা (আদর্শ সদর দক্ষিণ), বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবর্গ ও ছাত্র সমন্বয়কবৃন্দ। উক্ত সভায় বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও আইনশৃংখলার উন্নয়নকল্পে সকলে মতবিনিময় করেন।