• শনিবার, ০২ মে ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
তালাক এর পর ৫ লিটার দুধে গোসল, আলোচনায় পরিমল চন্দ্র দাস কচুয়া থানা পুলিশের অভিযানে ৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রেমের বিয়ে, বাবার বাড়িতে নিয়ে শিকলে বেঁধে কিশোরীকে আটকে রাখার অভিযোগ কুমিল্লায় সিএনজি চালকদের সড়ক অবরোধ “জিবি নামক” চাঁদাবাজির বিরুদ্ধে ঢাকা ডিবি উওর পুলিশের অভিযানে একশ বিশ পিছ ইয়াবা উদ্ধার গ্রেফতার ৩ জন ইতালিতে ভাই হত্যাকাণ্ড, পরকীয়া ও অর্থ লেনদেনের জেরে পরিকল্পিত খুনের অভিযোগ কুমিল্লায় বাল্যবিবাহ বন্ধ করলেন এমপি, শিক্ষার দায়িত্ব নিলেন কিশোরীর নারায়ণগঞ্জ সর্বোচ্চ বাংলাদেশ ২৪ ঘন্টায় ৮৯ মিলিমিটার বৃষ্টি কেরানীগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নওগাঁ পত্নীতলায় ৭০ বোতল নিষিদ্ধ ফায়ারডিল সহ আটক ১

দেশের সার্বভৌমত্ব-অখণ্ডতার প্রশ্নে ভারতকে একচুল ছাড় নয়: হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক / / / ৮৩ Time View
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

ভারতকে উদ্দেশ্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে, গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এসেছে। আপনারা আওয়ামী লীগের দৃষ্টিতে না দেখে, জনগণের দৃষ্টিতে দেখে এই সরকারের সঙ্গে ন্যায্যতার সম্পর্ক গড়ে তুলুন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি আমাদের সম্পর্ক কোনোভাবে বিচ্যুত হয়, সার্বভৌমত্ব-অখণ্ডতার প্রশ্নে এক চুল পরিমাণ ছাড় দেব না।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, জাতীয় ঐক্যর ভিত্তিতেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান হয়েছে। জাতীয় ঐক্যর প্রয়োজনীয়তা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সবসময় অনুভব করে।

হাসনাত আরও বলেন, আমরা একটি বার্তা স্পষ্টভাবে দিতে চাই, আওয়ামী লীগ সরকার সংখ্যালঘু ট্রামকার্ডের মধ্য দিয়ে একটি ন্যারেটিভ বাস্তবায়ন করেছে যে, আওয়ামী লীগ যতদিন রয়েছে ততদিন হিন্দু ধরমের স্বার্থ রক্ষা হবে। আমরা ভারতকে বলতে চাই, যেভাবে আওয়ামী লীগ সংখ্যালঘুদের নির্যাতন, নিপীড়ন করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, তার উদাহরণ আর ইতিহাসে দ্বিতীয়টি নেই। আওয়ামী লীগ সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে, সেটি সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা।

গতকাল আপনারা দেখেছেন, জগন্নাথ হল থেকে আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, অখণ্ডতার প্রশ্নে, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান একসঙ্গে লড়াই করবো, যোগ করেন এই ছাত্র নেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category