• শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
নারায়ণগঞ্জ সর্বোচ্চ বাংলাদেশ ২৪ ঘন্টায় ৮৯ মিলিমিটার বৃষ্টি কেরানীগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নওগাঁ পত্নীতলায় ৭০ বোতল নিষিদ্ধ ফায়ারডিল সহ আটক ১ ফটিকছড়িতে সম্পত্তির লোভে প্রবাসীকে হত্যার চেষ্টায় স্ত্রী-পুত্র ও কন্যা গ্রেফতার মে দিবসে শ্লোগানে উত্তাল রংপুরের রাজপথ কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবসের মিছিল ধর্ম হিংসার জন্য নয়, কল্যাণের জন্য: মির্জা ফখরুল অস্ত্রোপচারের পর সারজিসের সুস্থতা কামনা করলেন সাদিক কায়েম ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গ ঘিরে সহিংসতার আশঙ্কা, প্রতিরোধ করতে চান অমিত শাহ

হাসিনার পতন বেদনায় বাংলাদেশের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে ভারত: রিজভী

অনলাইন ডেস্ক / / / ৯৩ Time View
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার পতনের বেদনা সইতে না পেরে বাংলাদেশের বিরুদ্ধে ভারত উঠেপড়ে লেগেছে।

বাংলাদেশের নিরাপত্তা ও স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে না দাঁড়াতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ভারত বন্ধুত্বের পরিবর্তে শত্রুতা করলে জনগণ মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির জ্যেষ্ঠ এ নেতা।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, জনগণ কী চায় তা গুরুত্ব না দিয়ে আগ্রাসনের পথে হাঁটতে চায় ভারত। বিজেপির প্রত্যক্ষ মদদে বাংলাদেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি পক্ষ। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। ভারত বাংলাদেশের হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ভারতে শান্তিরক্ষীবাহিনী মোতায়েনের জন্য উদ্যোগ নিতে প্রস্তাব দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই।

বাংলাদেশে নয়, ভারতে শান্তিরক্ষী মোতায়েন দরকার উল্লেখ করে তিনি বলেন, ভারতের দিকে না তাকিয়ে সংখ্যালঘু কেউ নিরাপত্তাহীনতায় থাকলে সরকারকে জানান। ভারতে প্রতিনিয়ত দীর্ঘদিন ধরে সংখ্যালঘুদের ওপর নির্যাতন হলেও তা নিয়ে নীরব থেকে মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে উল্টো বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category