• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের পতাকা অবমাননা: পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্ক / / / ১২১ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যটির উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেলওয়ে স্টেশন থেকে ওই তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস। গ্রেপ্তাররা কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ‘বজরং’ দলের সদস্য।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেলস্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে তার ওপর দাঁড়িয়ে ছিল হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের বেশ কয়েকজন সদস্য। এসময় পতাকা অবমাননার অভিযোগে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

গ্রেপ্তার তিনজনের নাম আর্য দাস, সুবীর দাস ও রিপন চট্টোপাধ্যায় বলে জানা গেছে। তারা যে বজরং দলেরই সদস্য, তা স্বীকার করেছেন সংগঠনের নেতা বাপন বিশ্বাস। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া তিনজনকে মুক্তি দেওয়া না হলে তাহলে তারা বড় আন্দোলনের পথে হাঁটবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category