• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব

কুমিল্লায় ডিবি পুলিশের পৃথক অভিযানে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক সহ গ্রেফতার ০২

নিজস্ব প্রতিবেদক / / / ১০৭ Time View
Update : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

আজ কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা(ডিবি-পুলিশ) এর পৃথক তিনটি অভিযানের প্রথম অভিযানে দুইটি দেশীয় তৈরী এলজি আগ্নেয়াস্ত্র ও একটি তালা কাটার যন্ত্র উদ্ধার করে, দ্বিতীয় অভিযানে ২৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন, ৩য় অভিযানে ২০৫ বোতল ফেন্সিডিল সহ একজনকে গ্রেফতার করেন।

উক্ত বিষয় কুমিল্লা জেলা ডিবি পুলিশ সংবাদ টিভিকে জানান যে আজ ০৭/১২/২০২৪ইং তারিখ রাত আনুমানিক ১২:৩০ মিনিট সময় জেলা গোয়েন্দা শাখা কুমিল্লার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে নাঙ্গলকোট থানার বাঙ্গরডা বাজার এলাকার পরিত্যক্ত অটো রাইস মিলে অভিযান পরিচালনা করে স্থানীয় সাক্ষীদের উপস্থিততে মালিকবিহীন দুইটি দেশীয় তৈরী এলজি আগ্নেয়াস্ত্র ও একটি তালা কাটার যন্ত্র উদ্ধার করে।

কুমিল্লা ডিবি পুলিশ ২য় অভিযান পরিচালনা করেন বিকেল তারিখ ০৩:২০ মিনিটের সময় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার বিজয়পুর ইউনিয়নের ঘোষগাঁও এলাকা হতে ২০৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ ফয়সাল (৩০), পিতা- হুমায়ুন কবির, মাতা-রাখী বেগম, গ্রাম-ঘোষগাঁও (রামনগর), বিজয়পুর ইউপি, থানা-সদর দক্ষিণ মডেল, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করে।

পরে আবারও গোপন সংবাদের ভিক্তিতে সন্ধ্যা ০৭.০৫ মিনিটে সময় ৩য় অভিযান গোপন সংবাদের ভিক্তিতে পরিচালনা করেন কুমিল্লা আমতলী এলাকার চট্টগ্রাম-টু-ঢাকা গামী মহাসড়কের রাস্তার উপর হতে ২৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ আরিফুল ইসলাম (২০), পিতা-এরশাদ মিয়া, সৎপিতা-আবুল হোসেন, মাতা-হোসনেয়ারা বেগম, স্থায়ী: গ্রাম-দিলালপুর, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করা হয়।

উক্ত ঘটনার প্রেক্ষিতে কোতয়ালী মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে বলে সংবাদ টিভিকে জানিয়েছেন কুমিল্লা ডিবি-পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category