• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

মিয়ানমারকে সীমান্ত রক্ষায় আরও কঠোর হওয়ার আহ্বান বাংলাদেশের

অনলাইন ডেস্ক / / / ৯৬ Time View
Update : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

গত দুই মাসে নতুন করে ৬০ হাজারের বেশি রোহিঙ্গা বিভিন্ন মাধ‍্যমে অনুপ্রবেশ করেছে বাংলাদেশে। মানবিক কারণ ও পরিস্থিতির বিবেচনায় তাদের ঢুকতে দেয়া হয়েছে বলে মন্তব‍্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বর্ডারে দুর্নীতির কারণে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না বলেও এসময় জানান তিনি।

আজ রোববার (২২ ডিসেম্বর) থাইল‍্যান্ড সফরে মিয়ানমারের সীমান্তবর্তী চার দেশের সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠকের শেষে দেশে ফিরে গণমাধ‍্যমকে এ কথা জানান তিনি।

অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে দেশে আর কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না, এমন বার্তা দেয়ার পরও বিগত দুইমাসে মিয়ানমার থেকে বাংলাদেশে ৬০ হাজারেরও বেশি রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে বলে তথ‍্য পাওয়া গেছে।

দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে প্রশ্ন তুললে তৌহিদ হোসেন বলেন, একদিকে নিজেদের সীমান্ত রক্ষায় ব্যর্থ মিয়ানমার। অন‍্যদিকে, সীমান্তে দুর্নীতি কারণেই অনুপ্রবেশের সুযোগ পাচ্ছে তারা।

রোহিঙ্গা সমস্যা সমাধান নাহলে মিয়ানমারে শান্তি আসবে না জানিয়ে উপদেষ্টা বলেন, এই একটি ইস্যুতে দেশটির সীমান্তবর্তী সকল রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ নিয়ে সভায় মিয়ানমারকে নিজেদের সীমান্ত রক্ষায় আরও সতর্ক ও কঠোর হওয়ার সুস্পষ্ট আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

এর আগে, সকালে বঙ্গোপসাগরের আঞ্চলিক দেশগুলোর সাথে পুনঃসংযোগ স্থাপন বিষয়ক এক সেমিনারে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বিভিন্ন দেশে অনুপ্রবেশ বন্ধে ভূরাজনৈতিক সম্পর্ক উন্নয়নে জোর দেবার কথা জানান উপদেষ্টা। এছাড়া রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা ইস‍্যুতে আসিয়ানের সহায়তা চেয়েছে বাংলাদেশ বলেও সাংবাদিকদের জানান পররাষ্ট্র উপদেষ্টা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category