কুমিল্লা নাঙ্গলকোট বাংগড্ডা যৌথ বাহিনীর অভিযানে ১২ বোতল বিদেশি মদ ও ১,১৮,৩০০ টাটা একজন মহিলাকে গ্রেফতার করেছে।
ক্যাপ্টেন সৈকতের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর যৌথ অভিযান দল গতকাল রাত ২২:৩০ ঘটিকায় মাদক ব্যবসায়ী আতিকের বাড়িতে অভিযান চালায়। মাদক ব্যবসায়ে জড়িত আতিকের স্ত্রীকে আটক করা হলেও আতিক পালিয়ে যেতে সক্ষম হয়। যৌথ বাহিনী অভিযান দল আতিকের বাড়িতে তল্লাশি চালিয়ে ১২ বোতল বিদেশি মদ ও ১,১৮,৩০০ টাকা উদ্ধার করে। আতিকের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান শেষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শক সাইফুল ইসলাম বাদি হয়ে একটি মামলা করেন ।
উল্লেখ্য আতিকের নামে পূর্বের একাধিক মাদক মামলা রয়েছে।