• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পেয়েছিলেন টিউলিপের বোন আজমিনাও

অনলাইন ডেস্ক / / / ৮৭ Time View
Update : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

যুক্তরাজ্যের লন্ডনে ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক (৪২)-এর পরিবারের আরও একটি ফ্রি ফ্ল্যাটের সন্ধান মিলেছে। শনিবার (৪ জানুয়ারি) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সানডে টাইমস-এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

টিউলিপ বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের (ট্রেজারি) অর্থনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একজন মন্ত্রী হিসেবে তিনি দেশের আর্থিক খাতে অপরাধ ও দুর্নীতি প্রতিরোধের দায়িত্বে রয়েছেন।

তিনি বাংলাদেশের সাবেক স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার কন্যা।

দ্য সানডে টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ লন্ডনের উত্তর হ্যাম্পস্টেডের একটি ফ্ল্যাটে বসবাস করতেন, যা তার পরিবারকে শেখ হাসিনার এক বন্ধু উপহার দিয়েছিলেন। হ্যাম্পস্টেডের ফিঞ্চলি রোডে অবস্থিত এই ফ্ল্যাটটি বিনামূল্যে টিউলিপের বোন আজমিনা পেয়েছেন।

গত বছরের আগস্টে গণবিক্ষোভের মুখে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার হাসিনার বিরুদ্ধে ‘গণহত্যা, হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের’ অভিযোগ এনেছে। এসব অভিযোগের মধ্যে অন্তত ৮০০ জন বিক্ষোভকারীর মৃত্যুর অভিযোগও রয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।

টিউলিপ শেখ হাসিনার পরিবারের সদস্যদের মধ্যে অন্যতম, যাদের বিরুদ্ধে সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। তবে তিনি এ ধরনের কোনো অন্যায় করার অভিযোগ অস্বীকার করেছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপের প্রতি আস্থা প্রকাশ করেছেন।

হ্যাম্পস্টেডের ওই ফ্ল্যাটটি ২০০৯ সালে টিউলিপের বোন আজমিনার কাছে হস্তান্তর করেছিলেন বাংলাদেশি আইনজীবী মইন ঘানি। তিনি শেখ হাসিনার সরকারের প্রতিনিধিত্ব করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটি ছবিও রয়েছে।

সূত্র: দ্য ফাইনানসিয়াল এক্সপ্রেস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category