• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ
‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন

বরিশালের ডাকাতি মামলার পলাতক আসামি ইমরান লালবাগ এলাকায় গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক: / ৯০ Time View
Update : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

গত ১০ই জুন ২০২৪ তারিখ রাতে ০২:০০ মিনিটে বরিশাল জেলার বানারীপাড়া থানাধীন মরিচবুনিয়া  এলাকায় বসবাসকারী আয়না মতি হালদার (৫৬), স্বামী-মৃত মনোরঞ্জন হালদার, সাং-মরিচবুনিয়া, থানা-বানারীপাড়া, জেলা-বরিশাল এর বাড়িতে অজ্ঞাতনামা ০৪ জন দুষ্কিৃতিকারী দস্যুতার উদ্দেশ্যে প্রবেশ করে। দস্যুতার জন্য তাদের প্রত্যকের হাতে থাকা চাপাতি, লোহার রড, দা ইত্যাদি সহকারে ভিকটিম আয়না মতি হালদারের বসত ঘরে প্রবেশ করে। অতঃপর ভিকটিম আয়না মতি হালদার, তার মেয়ে ও নাতনীকে অস্ত্রের মূখে জিম্মি করে এলোপাথারী মারধর করে । এরপর দুষ্কিৃতিকারীরা তাদেরকে হত্যার হুমকি দিয়ে ঘরে থাকা কাপড় দিয়ে তাদের হাত,পা,নাক,মুখ,চোখ বেধে ফেলে। পরবর্তীতে আসামিরা ৬.৫ ভরি ওজনের স্বর্ণালঙ্কার যার আনুমানিক মূল্য ৬,৮৫,০০০/- ( ছয় লক্ষ পঁচাশি হাজার) টাকা এবং নগদ ১,৭০,০০০/- (এক লক্ষ সত্তর হাজার) টাকাসহ  সর্ব মোট ৮,৫৫,০০০/- (আট লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা লুন্ঠণ করে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম আয়না মতি হালদারের ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে এবং ভিকটিম ও তার মেয়ের শারীরিক অবস্থা খারাপ দেখে স্থানীয় লোকজন তাদেরকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অতঃপর ভিকটিম আয়না মতি হালদার বাদী হয়ে বরিশাল জেলার বানারীপাড়া থানায় অজ্ঞাতনামা ০৪ জনের বিরুদ্ধে একটি দস্যুতার মামলা দায়ের করেন। যার মামলা নং-০৮, তারিখ- ১০/ ০৬/২০২৪ ইং, ধারা-৩৯৪ পেনাল কোড, ১৮৬০।

উক্ত দস্যুতার ঘটনাটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। উল্লেখিত দস্যুতার মামলার বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামীদের দ্রুত গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ০৬/০১/২০২৫ তারিখ দুপুর ০৩:১০মিনিটে  র‌্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজধানী ঢাকার লালবাগ থানাধীন আজিমপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উল্লেখিত এলাকা হতে দস্যুতার আসামী ইমরান শেখ (৩০), পিতা-মোঃ শামসুল হক শেখ, সাং-দক্ষিণ সোহাগদল, থানা-নেছারাবাদ, জেলা-পিরোজপুরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category