• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষ
মালদ্বীপে নতুন সাজে সজ্জিত সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘হোটেল এয়ার’ শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ

সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে যা জানাল দিল্লি: রণধীর জয়সওয়াল

অনলাইন ডেস্ক / / / ১০৪ Time View
Update : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ইতিবাচক সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) নয়াদিল্লিতে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সামরিক সম্পর্ক নিয়েও ভারতের অবস্থান স্পষ্ট করেন তিনি।

রণধীর জয়সওয়াল বলেন, সীমান্তে বেড়া দেওয়ার বিষয়টি অপরাধ দমনে গুরুত্বপূর্ণ। মানবপাচার, গরু পাচারসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে এটি অপরিহার্য। আমরা আশা করছি, বাংলাদেশ সরকার এ বিষয়ে ইতিবাচক ভূমিকা পালন করবে এবং সম্মিলিতভাবে একটি অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরও জানান, সীমান্তে যে কাজ চলছে, তা দুই দেশের সমঝোতার ভিত্তিতেই পরিচালিত হচ্ছে। এ বিষয়ে দুই দেশের সম্মিলিত প্রয়াস জরুরি। যা কিছু নির্ধারিত হয়েছে, তা বাস্তবায়ন করাই প্রধান লক্ষ্য।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, প্রতিবেশী দেশগুলোর কার্যক্রম আমরা তীক্ষ্ণভাবে পর্যবেক্ষণ করি। বিশেষত, যেসব পদক্ষেপ ভারতের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলতে পারে, সেগুলোর ব্যাপারে আমাদের অবস্থান কঠোর। প্রয়োজনে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে।

১৫ বছরের বেশি সময় পর পাকিস্তানে কোনো সামরিক মহড়ায় বাংলাদেশি যুদ্ধজাহাজ অংশ নিচ্ছে—এ প্রসঙ্গে ভারতের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। তাদের স্বাধীনভাবে অন্য দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার অধিকার রয়েছে। তবে আমরা নিজেদের জাতীয় স্বার্থের দিকে নজর রাখতে কখনোই পিছপা হবো না।

বিজিবি ও বিএসএফের মধ্যে চলমান বৈঠকের বিষয়েও কথা বলেন রণধীর জয়সওয়াল। তিনি জানান, বৈঠক নিয়ে প্রাথমিক আলোচনা চলছে। সময় নির্ধারণ হলে বিস্তারিত জানানো হবে।

তিনি আরও বলেন, আমরা সবসময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা করি। দুই দেশের মধ্যে ইতিবাচক সমঝোতা আমাদের অভিন্ন স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তা দেওয়া হলেও, সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে তাদের কঠোর অবস্থানও স্পষ্ট করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category