• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

অভিনয় ছেড়ে ‘ইসলামের ছায়াতলে’, যা বললেন তামিম

অনলাইন ডেস্ক / / / ১৩৮ Time View
Update : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

ছোট পর্দার অভিনেতা তামিম মৃধা অভিনয় ছেড়ে দিয়ে ইসলামের ছায়াতলে এসেছেন- এমন নিউজ সংবাদমাধ্যমে প্রকাশ পেতেই মুখ খুলেছেন অভিনেতা। এ ব্যাপারে আজ শনিবার গণমাধ্যমে এক সাক্ষাৎকার দেন তামিম।

সাক্ষাৎকারে তামিম জানান, তিনি ইউটিউবে একটি ইসলামিক অনুষ্ঠান চালু করেছেন। যেখানে অনুষ্ঠানের প্রথম পর্বে দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছেন।

অভিনয় ছেড়ে দিয়ে ইসলামের ছায়াতলে আসার বিষয়ে তার ভাষ্য, ‘লম্বা সময় ধরে অভিনয় থেকে কিছুটা দূরে আছি। তার মানে এই না যে পুরোপুরি অভিনয় বিদ্বেষী হয়ে গেছি। বিষয়টি ঘিরে আমাকে নিয়ে যেভাবে প্রচার করা হচ্ছে, বিষয়টা সেরকম না।’

এটা আমার ব্যক্তিগত বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমি অনুরোধ করবো, এটা নিয়ে যেন কেউ বিভ্রান্ত না ছড়ায়। যেহেতু এটা আমার ব্যক্তিগত বিষয়। এই বিষয়গুলো নিয়ে আলোচনা বাড়লে বিষয়টি বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নিতে পারেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category