• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

ট্রাম্পের সঙ্গে মোদির ফোনালাপ

অনলাইন ডেস্ক / / / ১৫৭ Time View
Update : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (২৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ কথা জানান মোদি।

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া ট্রাম্পকে অভিনন্দনও জানিয়েছেন মোদি। রয়টার্স জানাচ্ছে, হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করার পর ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম কথোপকথন এটি।

এক্স পোস্টে নরেন্দ্র মোদি বলেছেন, ‘পারস্পরিক উপকারী ও বিশ্বস্ত অংশীদারির জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমরা। নিজেদের জনগণের কল্যাণে আমরা একসঙ্গে কাজ করে যাব। সেই সঙ্গে বৈশ্বিক শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তায়ও কাজ করব।’

মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার।

দুই দেশের মধ্যে দ্বিমুখী বাণিজ্য ২০২৩-২৪ সালে ১১৮ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যায়; যেখানে ভারতের বাণিজ্য উদ্বৃত্ত ছিল ৩২ বিলিয়ন মার্কিন ডলার।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় ও মার্কিন কূটনীতিকরা ফেব্রুয়ারির প্রথম দিকে দুই নেতার বৈঠকের ব্যবস্থা করার চেষ্টা করছেন।

চীনকে মোকাবেলা করার প্রচেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত অংশীদার ভারত। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে এবং নাগরিকদের দক্ষ কর্মী ভিসা পাওয়ার বিষয়টি সহজ করতেও আগ্রহী ভারত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category